বিচারপতি নিয়োগ নিয়ে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় এর মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান
বাংলার জনরব ডেস্ক: বুধবার উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজ্যসভায় তাঁর প্রথম ভাষণে কলেজিয়াম নিয়ে কেন্দ্র এর আইনের সুপ্রিম কোর্ট বিরোধিতা করায় তার সমালোচনা করেছিলেন। সেই সমালোচনা যে ভালোভাবে নিচ্ছে না সুপ্রিম কোর্ট তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার রীতিমতো ভর্ৎসনার সুরে শীর্ষ আদালত জানিয়ে দিল, এই ধরনের মন্তব্যকে ভালভাবে নেওয়া হচ্ছে না। সেই সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হল কেন্দ্রকে কলেজিয়াম ব্যবস্থাই মানতে হবে। নিঃসন্দেহে এহেন সুপ্রিম মন্তব্যে অস্বস্তিতে কেন্দ্র।
এদিন বিচারপতি সঞ্জয় কিষান জানিয়ে দিয়েছেন, ”উচ্চ সাংবিধানিক পদাধিকারীর প্রকাশ্যে সুপ্রিম কোর্ট কলেজিয়াম নিয়ে এই ধরনের মন্তব্যকে খুব ভালভাবে নিতে পারছি না।” এরপর তিনি আশঙ্কা প্রকাশ করেন বলেন, ”যদি সমাজের সমস্ত বিভাগ বলতে শুরু করে, কোন আইন মানা হবে, কোনটা মানা হবে না তাহলে পরিস্থিতি ব্রেক ডাউনের দিকে চলে যাবে।”
বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্র এবং শীর্ষ আদালতের মধ্যে কার্যত বিবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের যে পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তাতে আপত্তি জানিয়ে প্রায় নিয়মিত কোনও না কোনও বয়ান দিচ্ছে কেন্দ্র। তাতে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অভিযোগ, কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ঢিলেমি করছে কেন্দ্র। বিচারবিভাগে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা হতাশাজনক।

