জেলা 

উত্তর ২৪ পরগনা জেলার একগুচ্ছ প্রকল্পের সুচনার পাশাপাশি পনেরো হাজার শীত বস্ত্র বিতরণ করলো মুখ্যমন্ত্রী

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,সমসেরনগর ,হিঙ্গলগঞ্জ : উঃ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের সমসেরনগর হিঙ্গলগঞ্জে বনবিবি মন্দিরকে ঘিরে পর্যটন শিল্পের উন্নয়ন করতে জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকারী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি।

উল্লেখ্য মঙ্গলবার হিঙ্গলগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এলাকাবাসীর সুবিধার্থে বাসের সংখ্যা বাড়ানো, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী,লক্ষীর ভান্ডার,সহ দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে সরাসরি আমজনতাকে  প্রশ্ন করতে দেখা যায় স্বয়ং মুখ্যমন্ত্রীকে।উক্ত জনসভায় রাজ্যের সর্বচ্চো পর্যায়ের আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Advertisement

বলাবাহুল্য প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন লাগোয়া মানুষের হাতে তুলে দেওয়ার জন্য পনেরো হাজার শীত বস্ত্রাদীর ব্যবস্থা করেন। মুখ্যমন্ত্রী নিজেই ছোট থেকে বড়দের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি বস্ত্রাদী তুলে দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রায় তিন হাজার মানুষের হাতে বস্ত্রাদী তুলে দেন বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ নুসরাত জাহান, বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী,দেবেশ মন্ডল, সুকুমার মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,সেখ সাহাজান সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ