জেলা 

জেলা খাদি মেলা-২০২২ এর উদ্বোধন হলো সুভাষ ময়দানে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তত্ত্বাবধানে সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলা খাদি মেলা ২০২২ এর শুভ সূচনা হয় মধ্যমগ্ৰাম সুভাষ ময়দানে।

পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা বিভিন্ন রকমের শিল্পকর্ম বাজারজাত হচ্ছে তার ফলেই উপকৃত হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ। উল্লেখ্য প্রত্যেক বছরের ন্যায় এ বছরও উঃ চব্বিশ জেলা খাদি মেলার শুভারম্ভ সম্পন্ন হয়।

১১ ই ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা খাদি মেলায় অগণিত মানুষ হাজির হবে বলে জানায় আয়োজক কমিটি।উক্ত অনুষ্ঠানের সুচনা লগ্নে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মন্ডল,

উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মুখ্য নির্বাহী আধিকারিক সুমিতা বাগচী,মধ্যমগ্ৰাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, জেলা আধিকারিক তপন জ্যোতি দাস সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ