মানুষের সেবার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করা যায়,দেগঙ্গায় বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : ডেঙ্গুর প্রকোপে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গ সরকারের জনমোহিনী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দেগঙ্গা থেকে নির্বাচিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর উদ্যোগে রবিবার শতাধিক মানুষের হাতে মশারি,বালতি ও স্বাস্থ্য বিষয়ক ঔষধ সামগ্রী তুলে দিতে দেখা হয়।

বলাবাহুল্য দেগঙ্গায় ডেঙ্গুর প্রকোপ নিবারণে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিরা।গত কয়েকদিন আগে দেগঙ্গার আমুলিয়া,কলসুর,সোহাই শ্বেতপুর সহ বিভিন্ন অঞ্চলের দুস্থ মানুষদের বাড়িতে ঘুরে ঘুরে নিজ উদ্যোগে নতুন মশারি,বালতি সহ স্বাস্থ্য সামগ্রী তুলে দিতে দেখা যায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি,জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।


উল্লেখ্য মঙ্গলবার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার সুন্দেপুকুর আল মদিনা সেবা সংঘের পরিচালনায় রক্তদান ও বস্ত্রাদী বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি একেএম ফারহাদ বলেন রাজ্য সরকারের জনমোহিনী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের অন্যতম নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়ে থাকি।

নিয়মিতভাবে মানুষের জন্য কিছু করতে পারলে মানুষ হিসেবে ধন্য মনে হয়। তাই দলের অনুগত কর্মী হিসেবে একেবারে নিচু তলায় মানুষের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগে। একেএম ফারহাদ আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় করোনা যেমন দূরীভূত হয়েছে ঠিক তেমনি ডেঙ্গুও অতি সত্বর রাজ্য থেকে বিদায় নেবে। তাই সকল সমাজ সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাই সে কাজই আমরা করে চলেছি সবাই।স্থানীয় বাসিন্দা তপন ঘোষ জানান এইভাবে মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনগুলোতে আর বেশী সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহ্বান জানান।

মনোয়ারা বিবি নামে অন্য একজন মহিলা জানায় বিগত দিনেও এই সকল মানুষকে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে আবারও তারা যেভাবে পাশে এসে দাঁড়ালো তাদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, হাফিজুল গোলদার,আনসার আলী,সাসের মন্ডল প্রমুখ।

