অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম এসোসিয়েশনের ডাকে রাজারামবাটিতে আলোচনা সভা
বাংলার জনরব ডেস্ক : আজ ২৬-১০-২০২২ বুধবার সকাল ৯ঃ০০ টায়, হুগলি জেলার মগরা ব্লকের নাকসা রাজারামবাটি মসজিদে মগরা ব্লকের ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের যে সামাজিক কাজ করা হয় সেদিকে জোর দেওয়া হয়।ভাতা বৃদ্ধির দাবি,ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান, ও বোর্ড থেকে আই কার্ড এর দাবি উঠে এবং ২০ ই নভেম্বর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সভার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। তার সাথে মগরা ব্লকে নতুন করে কমিটি গঠন হয়।

সভাপতি হাফেজ নিজামউদ্দিন, সহ-সভাপতি হাফেজ সাবির, সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা,সম্পাদক মাওলানা আক্কাস, সহ-সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কোষাধক্ষ্য হাফেজ জামাল উদ্দিন,সদস্য – হাফেজ সগীর উদ্দিন, মাওলানা সালাম,মাওলানা হুসাইন।

উপস্থিত ছিলেন হুগলি জেলা কার্যকরী সম্পাদক রফিকুল ইসলাম,নাকসা মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম কাসেমী, মুফতি রফিক সাহেব সহ অনেকেই।

