জেলা 

দীপাবলির সন্ধ্যায় পুলিশ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে উপহার পেয়ে খুশি দেগঙ্গাবাসী

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : আলোর উৎসব দীপাবলির সন্ধ্যায় কয়েকশো দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত পুলিশের দেগঙ্গা থানা কমিটি। প্রত্যেক বছরের ন্যায় এবারও ব্যতিক্রম করেনি দেগঙ্গা থানা। মানুষের পাশে জনপ্রতিনিদের উপস্থিতি যেভাবে প্রতিনিয়ত লক্ষ্য করা যায় দেগঙ্গায় ঠিক তেমনি পুলিশ ও সামাজিকতার দিক দিয়ে পিছিয়ে থাকে না কখনো।

এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিদের উপস্থিতি ও থানা কমিটির মেলবন্ধনে যে কর্মযজ্ঞ চলে তা প্রশংসা পায় মানুষের মুখে মুখে। আইন-শৃঙ্খলা দেখভালের পাশাপাশি মানবিকতার নজির দেখে স্থানীয় ব্যক্তি সমরেশ মন্ডল জানায় এই জাতীয় অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয়।

Advertisement

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বস্ত্র সামগ্রী তুলে দেয় স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তরুণ প্রজন্মের দক্ষ সংগঠক এ কে এম ফারহাদ জানায় মানুষের পাশে যেভাবে প্রশাসনের আধিকারিকরা দাড়াচ্ছে সত্যিই প্রশংসনীয়,যা একমাত্র পশ্চিমবঙ্গে জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই সম্ভব। চলতি দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা তিনি জ্ঞাপন করেন এবং জানাই দেগঙ্গার বিভিন্ন পুজো মণ্ডপ গুলো দলবদ্ধভাবে প্রদক্ষিণ করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক সাহাজি বলেন, সম্প্রীতির মেলবন্ধনে দেগঙ্গাবাসী অত্যন্ত খুশি। পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধির প্রচেষ্টায় সব সময় মানুষের জন্য কাজ করার চেষ্টা হয়ে থাকে। অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্ত দেগঙ্গা থানার আইসি শ্যাম প্রসাদ সাউ জানায় এসডিপিও সৌমজিৎ বড়ুয়ার তত্ত্বাবধানে দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে যে কাজ প্রত্যেক বছর চলে তার ব্যতিক্রম এ বছরও হয়নি।। যে সমস্ত মানুষেরা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপহার গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি করেন।

উল্লেখ্য দেগঙ্গায় সম্প্রীতি যে মূল বন্ধন লক্ষণীয় তা দৃষ্টান্ত স্থাপন করেছে অন্যত্র। যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি লক্ষণীয় থাকে। থানার অনুষ্ঠানের পাশাপাশি বৃষ্টিকে উপেক্ষা করে শ্যামাপূজা মন্ডপগুলি পরিদর্শন করতে দেখা যায় বিধায়ক রহিমা মন্ডল, কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মফিদুল হক সাহাজি, আইসি শ্যাম প্রসাদ সাহা, বিশিষ্ট সমাজসেবী অরুপ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ঊষা দাস,শম্পা কাহার সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ