কলকাতা 

মহেশতলায় আচমকা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল, শিশু সহ জখম ৫

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আচমকা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্দীপ যাদব গ্যাসে জল গরম করতে গিয়েছিলেন। সেই সময় সিলিন্ডার ফুটো হয়ে গ্যাস বের হতে শুরু করে। তার পরই আচমকা বিস্ফোরণ ঘটে। নিমেষেই আগুন ধরে যায় বাড়িতে। বিস্ফোরণের জোরালো শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সন্দীপ, তাঁর স্ত্রী রানি যাদব (৩৫) এবং তিন শিশুসন্তানকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আয়ত্তে আনে আগুন। ঘটনাস্থলে যায় রবীন্দ্রনগর থানার পুলিশও। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দলও।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ