সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না মানিক
সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি। আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে।
এখনই এ নিয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ ইডি-কে নোটিস দিতে বলেছে।
আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

