দেশ 

জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে দেশজুড়ে সদ্ভাবনা সংসদের আয়োজন করছে জমিয়ত উলামা হিন্দ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন জমিয়েত উলামায়ে হিন্দ দেশের সংহতি অখন্ডতা ঐক্যতা রক্ষা করা লক্ষ্যে দেশজুড়ে সদ্ভাবনা সংসদ শুরু করেছে। সংগঠনের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে একতা সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা লক্ষ্যে এই সদভাবনা সংসদ শুরু হয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বলা হয়েছে এই সদভাবনা সংসদে হিন্দু সম্প্রদায়ের ধর্ম গুরুরা যেমন যোগ দিয়েছেন একইভাবে মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুরাও এই সভাতে যোগ দিয়েছেন ।

দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কোথায় কোথায় বিভেদ আছে এবং এই বিভেদের মধ্যে ঐক্য খোঁজার কাজ করতেই এই সদভাবনা সংসদের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে দেশের যে যে শহরে এই সদভাবনা সংসদ হয়েছে সেখানে সেখানে দশজনের কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন হিন্দু সম্প্রদায়ের এবং পাঁচজন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের রাখা হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য সংহতি এবং সম্প্রীতি বজায় রাখা বলে জমিয়েত উলামায়ে হিন্দের মুখপাত্র দাবি করেছেন।

Advertisement

তিনি বলেছেন এই বছরের মধ্যে আমরা এক হাজার সদভাবনা সংসদের আয়োজন করব। ইতিমধ্যেই ১২৫ টা সদ ভাবনা সংসদ হয়েছে এবং ১২৫ টি ছোট বড় শহরে কমিটিও গঠন করা সম্ভব হয়েছে। দেশের ছোট বড় এক হাজার শহরে এই সদ্ভাবনা সংসদের আয়োজন করা হবে এবং সেখান থেকে তৈরি হবে ধর্মনিরপেক্ষ ভারতের মূল বুনিয়াদ। এক প্রশ্নের উত্তরে জমিয়েত উলামায়ে হিন্দের মুখপাত্র বলেন, আমরা মনে করি সম্প্রীতির স্বার্থে দুই সম্প্রদায়ের মানুষকে এক হতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ