ভোর রাতে অনুব্রত মণ্ডলের দুয়ারে সিবিআই, গ্রেফতার হতে পারেন তৃণমূল নেতা!
বাংলার জনরব ডেস্ক : অনুব্রত মণ্ডলের দুয়ারে সিবিআই। আজ গভীর রাতে সিবিআই আধিকারিকরা বোলপুরে পৌছে গেছেন। সরকারের যে গেস্ট হাউসে সিবিআই আধিকারিকরা রয়েছেন সেখানে ঘিরে রেখেছে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।সূত্রের খবর, আজ বৃহস্পতিবার সকাল থেকেই বোলপুর থেকে বিভিন্ন জায়গায় অভিযানে বেরোবেন সিবিআই আধিকারিকরা। বুধবার গরুপাচার মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। মনে করা হচ্ছে আজই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারে সিবিআই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচটি গাড়িতে সিবিআই আধিকারিকরা বুধবার রাতে বোলপুরে এসে পৌঁছন৷ এর মধ্যে তিনটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে এবং দু’টি গাড়ি আসানসোলের সিবিআই দফতর থেকে এসেছে বলেও সূত্রের খবর। বোলপুরের কেন্দ্রীয় সরকারের গেস্ট হাউসে উঠেছেন সিবিআই কর্তারা।
প্রসঙ্গত, বুধবার গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করা হলেও দশম বারের জন্য তিনি এই হাজিরা এড়িয়ে যান। বুধবার ১১ টা নাগাদ তাঁর নিজাম প্যালেসে দেখা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পৌঁছননি। অর্শ-সহ আরও অনেক রোগের কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে ১৪ দিনের সময়ও চেয়ে নেন কেষ্ট।
জানা গেছে, সিবিআইয়ের কাছে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে তারই ভিত্তিতে বোলপুর সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাতে পারে। তবে অনুব্রত মণ্ডলের বাড়িও তল্লাশি শালা বেশি বিয়াই একইসঙ্গে আজকেই অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করতে পারে সিবিআই বলে সূত্রের খবর।

