Rajasthan: রাজস্থানের উদয়পুরে দোকানের ভিতরে ঢুকে মালিককে খুন করার পর ভিডিও ! দেশ জুড়ে চাঞ্চল্য, দুই অভিযুক্তকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ
ভরা বাজারে দোকানের মধ্যেই গলা কেটে খুন করা হল মালিককে। তোলা হল ঘটনার ভিডিয়ো! তার পর সেই খুনের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হল নেটমাধ্যমে!
ভয়াবহ ওই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়িয়েছে রাজস্থানের উদয়পুর শহরে। অশান্তি ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মুখ্যমন্ত্রী অশোক গহলৌত শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন উদয়পুরবাসীর কাছে।
Advertisement

ঘটনার পরেই অবশ্য সক্রিয় হয় রাজস্থান পুলিশ। দুই আততায়ীকে দ্রুত চিহ্নিত করে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, অশান্তি ঠেকাতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

