কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে অবিলম্বে রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবিতে হরিপালের বিধায়ক করবী মান্নার নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সভা
সেখ আব্দুল আজিম : আজ ৬ জুন সোমবার, হরিপাল বিধানসভার অলিপুর কাশীপুর অঞ্চলে করবী মান্নার নেতৃত্বে
পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও অবিলম্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিমাতৃসুলভ আচরণ এবং ১০০ দিনে টাকা দেওয়ার দাবীতে, আগামী ১১ই জুন শনিবার আন্ডারপাসের দাবীতে চন্দনপুর চলো কে সামনে রেখে প্রতিবাদ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।
Advertisement


উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক, অলোক সাঁতরা, স্বরূপ মিত্র সহ হরিপালের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।

