জেলা 

উচ্চ-মাধ্যমিকের পর সংকল্প এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রস্তুতি নিয়ে হুগলির রাজহাটি হাইস্কুলে বিজ্ঞজনদের মূল্যবান আলাপচারিতা

শেয়ার করুন

আকাশ পারভেজ : আজ মঙ্গলবার হুগলি জেলার আরামবাগের  প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান রাজহাটি বন্দর হাইস্কুলে উচ্চ-মাধ্যমিকের পর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দিকনির্দেশিকা নিয়ে এক বিশেষ আলাপচারিতার আয়োজন করা হয়েছে। এই আলাপচারিতায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর জন্য প্রস্তুতি কেমন হওয়া উচিত, এবছরের কাট অফ মার্কস কেমন হতে যাচ্ছে, আগামী বছরের প্রশ্নপত্রের ধরন-ধারণ এবং সাম্প্রতিককালে নিট পরীক্ষা নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ মত উত্থাপিত হচ্ছে – তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কলকাতার অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। ছাত্র-ছাত্রীদের জন্য সমগ্র এই আয়োজনে উদ্যোগ নিয়েছে কলকাতার স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মঙ্গলবার এই অনুষ্ঠান শুরু হবে ঠিক সকাল 11 টায়। প্রথমে থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উৎসাহমূলক একটি পরীক্ষার ব্যবস্থা এবং পরীক্ষার ভিত্তিতে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে পুরস্কারেরও ।

এদিন আলোচনার মুখ্য একটি দিক থাকবে নিট পরীক্ষার প্রস্তুতি। নিট পরীক্ষায় বায়োলজি এবং ফিজিক্স প্রস্তুতি কেমন হতে হয় এবং ফিজিক্স কেমিস্ট্রির ভিত মজবুত করতে অংকের প্রয়োজন কোন কোন খানে এবং তার প্রস্তুতি কিভাবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন অভিজ্ঞ শিক্ষক সঙ্গীত হালদার, প্রিয়ম দে এবং নায়ীমুল হক।

Advertisement

এছাড়াও নিট পরীক্ষার আবাসিক প্রস্তুতির সুবিধা কোন কোন দিকে তা নিয়ে বিশদ আলোচনা করবেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর জসিম উদ্দিন মন্ডল এবং বিশিষ্ট শিক্ষক শেখ নাসিম উদ্দিন মন্ডল।

বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কোন দিকে পড়াশোনা করবে সেই দিক দিক-নির্দেশনা দেওয়ার তাগিদে এই অনুষ্ঠানে এগিয়ে এসেছেন বিভিন্ন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের সঙ্গে মূল উদ্যোগী হয়ে মহতি এই কাজে এগিয়ে এসেছেন রাজহাটি বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট গ্রন্থকার নভেন্দু সামন্ত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ