জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে বসিরহাটের সরবেড়িয়া ঈদ মিলন অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরবেড়িয়া আকুঞ্জিপাড়ার আদিবাসীদের নিয়ে আজ সোমবার ইদ মিলন প্রোগ্রাম করা হয়। এই ঈদ মিলন প্রোগ্রামের এলাকার পুরুষ ও মহিলা সকলেই অংশগ্রহণ করেন।

এই ঈদ মিলন সভায় উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের দাওয়াহ বিভাগের সেক্রেটারি শাদাব মাসুম সাহেব, রাজ্য অফিস সেক্রেটারী সাবির আলি সাহেব, জবাব আবুল কাসেম সাহেব সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা।

