রমজান মাসে আমানতের খাদ্য সামগ্রীসহ ইফতার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরও আমানত ফাউন্ডেশন ট্রাস্ট পবিত্র রমজান মাস উপলক্ষে মাসাধিক কালব্যাপী বিভিন্ন জেলায় খাদ্যদ্রব্যসহ ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে । স্থানীয় মানুষের থেকে দান-সাদকা সংগ্রহের সাথে সাথে আমেরিকার তাজ এবং জাকির সৈয়দ চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তর ২৪ পরগণার স্বরূপনগর, বাদুড়িয়া, মিনাখা, বনগাঁ, গাইঘাটা, দেগঙ্গা, রাজারহাট, দক্ষিণ ২৪ পরগণার গোসাবা, ভাঙ্গর-১, ভাঙ্গর-২, বজবজ-২, ঘুটিয়ারী, ক্যানিং-১, ক্যানিং-২, কাকদ্বীপ, মগরাহাট, বীরভূমের ইলমবাজার, বোলপুর শ্রীনিকেতন, পূর্ব বধমানের ভেদিয়া, মন্তেশ্বর, পানাগড়, হুগলীর আরামবাগ, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, মুশিদাবাদের বেলডাঙ্গা-১, বেলডাঙ্গা-২, লালগোলা, উত্তর দিনাজপুর জেলার গোলপুকুর-২, ব্লক সমূহের বিভিন্ন গ্রামে ও কোলকাতার পার্ক সার্কাস কাসিয়াবাগান, তপসিয়ার বিভিন্ন বস্তি এলাকায় গরীব দুস্থ বিধবা ও এতিমদের মধ্যে খাদ্য সামগ্রীসহ ইফতারের দ্রব্যাদি বিতরণ করা হয় আমানত ফাউন্ডেশন এর বিভিন্ন জেলা ও ব্লকের নিজেদের স্বেচ্ছাসেবী ব্লক অর্গানাইজারদের মাধ্যমে।
মোট ১০ জেলার ৩০ টি ব্লকের বিভিন্ন গ্রামে মোট ২৬৭০ টি পরিবারের মধ্যে মূলত ইফতার সামগ্রী যেমন-(ছোলা, চিনি, খেজুর, চিড়া-মুড়ি) এবং সেই সাথে চাল, ডাল , আলু, পিয়াজ, তেল, বিতরণ করা হয়। পুরো মাস জুড়ে ইফতার ও ফুড বিতরণ কর্মসূচী চলে ।

বর্তমানে করোনা পরবর্তী বেকারত্বে ক্রমবর্ধমান অবস্থার দুঃস্থ মানুষদের মধ্যে তীব্র খাদ্য সংকট বর্তমান এমতাবস্থায় পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মানুষের মাঝে উৎসাহ বাড়াতে আমানত ইফতার সহ খাদ্য সামগ্রী বিতরনের কর্মসূচী গ্রহণ করে। এ ব্যাপারে আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুহাম্মাদ শাহ আলম সাহেব বলেন- দুনিয়ার মানুষের সেবা তথা বান্দার হক আদায় করা আমাদের প্রতিটি সহমর্মী মানুষের কর্তব্য, আমরা তা পালন করতে চেষ্টা করেছি মাত্র। আগামী দিনে যাতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি সে তৌফিক আল্লাহ আমাকে দিন । এ পৃথিবীতে সমস্ত মানুষ একমাত্র আল্লাহর অনুগত হয়ে যদি জীবন যাপন করে তাহলে এই পৃথিবীতে কোন অন্যায় অশান্তি থাকবে না। আমরা সেই পৃথিবী কামনা করি। করোনা আবহে সমস্ত মানুষ সুস্থ হয়ে উঠুক আল্লাহতালার কাছে এই দোওয়া করি।
রমজান মাসে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরনের কাজটি সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করেন আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন আহমেদ সাহেব ।

