কলকাতা 

টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হাজরা মোড়, মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার সকালে টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার কান্ড ঘটে গেল হাজরা মোড় এ । অবিলম্বে শিক্ষকতার চাকরি দেওয়ার দাবি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ির যাওয়ার চেষ্টা করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা।

নিরাপত্তার খাতিরে বাধা দেয় পুলিশ। এরপরই রণক্ষেত্রে হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এক এক করে প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কয়েকজনকে। অসুস্থ হয়ে পড়েন ২ জন বিক্ষোভকারী।

Advertisement

শেষ পাওয়া খবর অনুযায়ী, রাস্তায় পড়ে রয়েছেন তাঁরা। এই বিক্ষোভের জেরে অবরুব্ধ হয়ে পড়েছে হাজরা মোড়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ