জেলা 

সুন্দরবনের নব দিগন্তে পালিত হল “বিশ্ব নারী দিবস”

শেয়ার করুন

সেখ আবদুল আজিম : গত ৮ই মার্চ, মঙ্গলবার, সুন্দরবনের নব দিগন্তে পালিত হল “বিশ্ব নারী দিবস।” ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন (পশ্চিমবঙ্গ শাখা), উইমেনস্ ডেন্টাল কাউন্সিল, ক্যালকাটা ক্যানপী, হেল্পিং হ্যান্ডস (মঙ্গলকোট)- এবং নব দিগন্তের এর যৌথ উদ্যোগে মহা সমারহে পালিত হল এই “বিশ্ব নারী দিবস”।

এদিন এই উপলক্ষে ১০০০ মহিলার ডেন্টাল চেক আপ করা হয় এবং স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয় এবং সঙ্গে প্রেসার, সুগার, ওজন, উচ্চতা মাপা হয়, ইসিজিও করা হয়। প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় । এছাড়াও উপস্থিত মহিলাদের প্রত্যেককে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন , টুথব্রাশ, টুথপেস্ট এবং সাবান সম্বলিত হেলথ কিট বিতরণ করা হয়। এছাড়াও খাদ্যের কিট হিসাবে রুটি, কলা, ডিম তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক উমা চক্রবর্তী বলেন

Advertisement

“প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের জন্যে এটা খুব দরকার ছিল, নারীদের সম্মানিত করতে পেরে ওদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের খুব ভালো লাগছে, এরকম অনুষ্ঠান আবারো করব ভবিষ্যতে ও সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে থাকবো, বিশেষ করে মহিলাদের পাশে।” নব দিগন্ত প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী বলেন “যেভাবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন , উওমেনস্ ডেন্টাল কাউন্সিল,ক্যালকাটা ক্যানপী এবং বর্ধমান মঙ্গলকোট-এর হেল্পিং হ্যান্ডস্ও এবং সরকারি মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা নব দিগন্তের ডাকে এগিয়ে এসেছে তাতে সুন্দরবন এর মানুষ খুবই উপকৃত হয়েছে এবং ভবিষ্যতেও হবে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পক্ষে ডাঃ মলয় বাছার, ডাঃ ইজাহার ইয়াজদানি, ডাঃ আবিদ হাসান, সায়ন দে, মৈনাক মাহাত, সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল তরুণ উদ্যমী ডাক্তার ডাঃ বুদ্ধদেব মন্ডল,ডাঃ বলরাম হাজরা,ডাঃ রফিকুল আলি,ডাঃ সাগ্নিক পাল, এবং ডাঃ পলাশ বিশ্বাস প্রমুখ, মঙ্গল কোট হেল্পিং হ্যান্ডস্-এর পক্ষে সেখ ইব্রাহিম, সফিউল, নাসিমা, সেখ সুজা, সম্রাট প্রধান, সৌরভ প্রধান এবং ক্যালকাটা ক্যানপী-র পক্ষে শ্রীমতী পিয়ালী চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী,শ্রী গোষ্ঠ বিহারী জানা এবং ঊমাচক্রবর্তী সহ নব দিগন্ত এর প্রায় ১০০ মহিলা “স্বাস্থ্যব্রতী স্বাস্থ্যসেবিকা” ও নব টিম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ