জেলা 

তিন দিন ধরে দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সওয়াব অনুষ্ঠিত হলো ফুরফুরা শরীফে

শেয়ার করুন

সেখ আব্দুল আজিম, ফুরফুরা :  দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত ২১,২২,২৩ ফাল্গুন ইসালে সওয়াব অনুষ্ঠিত হলো ফুরফুরা শরীফে। ১০০ বছরের বেশি এই এই ইসালে সওয়াবে প্রতিদিন অগণিত মেহমান আসেন পশ্চিমবঙ্গ ছাড়া ভিন রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে। ভক্তগন দাদা হুজুর পীর কেবলার মজার শরিফ জিয়ারত করেন এবং পীর ও পীরজাদা দের সাথে সাক্ষাৎ করে দোয়া নেন এবং যে যার মত ক্ষমতা অনুযায়ী মাদ্রাসা এছাড়া বিভিন্ন প্রকল্পে দান করেন।

প্রসঙ্গত এই ইসালে সওয়াবে কোন মহিলার আসা নিষিদ্ধ এছাড়া কোন মনিহারি দ্রব্য বিক্রি নিষিদ্ধ। কোন কোন পীর ভক্ত মেহমানরা তিনদিন থাকেন আবার কেউ দু’দিন আবার কেউ শেষদিনে যান অসংখ্য মেহেমান গণ পাঁচ ওয়াক্ত নামাজ এছাড়া ওয়াজ-নসিহত ও জেকেরের মজলিসে অংশগ্রহণ করেন। বলাবাহুল্য, এই তিন দিনের ইসালে সওয়াব এ খাদেম গন অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দেন। আগত মেহমানদের  কোন খামতি ছিল না । অসংখ্য গাড়ি বিভিন্ন জেলা থেকে আসে বুধবার ফজরের নামাজের পর দোয়ার শেষে তাবারক নিয়ে যে যার মত বাড়িতে ফিরে যান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ