জেলা 

Accident : পূর্ব মেদিনীপুরের মারিশদায় অটো লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলের মৃত্যু ৪ জনের, আহত বেশ কয়েকজন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইয়ের কাছে লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই অটো চালক-সহ ৪ জনের মৃত্যু হয়। আহত ৬। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ।

সকাল সোয়া ৭টা নাগাদ ১১৬-র বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক।

Advertisement

ছবি : প্রতীকী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ