জেলা 

মুর্শিদাবাদের প্রতিটা পৌরসভা তৃণমূলের দখলে, অধীরের নিজের ওয়ার্ডে হেরে গেল কংগ্রেস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অধীর গড় হাত ছাড়া হল। চেষ্টা করেছিলেন অধীর চৌধুরীর নিয়েছি দিনরাত পরিশ্রম করে পারিবারিক করেছিলেন বহরমপুর এর কিন্তু শেষ রক্ষা হল না শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে গেল বহরমপুর পৌরসভা।

শুধু জয় পাওয়াই নয়, ২৮টি আসনের পুরসভায় ঘাসফুলের দখলে ২২টি ওয়ার্ড। অধীরের ‘অস্বস্তি’ আরও বাড়িয়ে তাঁর পাড়া ২ নম্বর ওয়ার্ডেও জয়ী তৃণমূল। এমন ফলাফলের পরে কটাক্ষের সুরে অধীরের মন্তব্য, ‘‘২৮টা আসনেই জয় পেতে পারত তৃণমূল। কংগ্রেসের যে ৬ জন জিতেছেন, তাঁদের সাফল্য অক্সিজেন ছাড়া এভারেস্টে চড়ার সমান।’’

Advertisement

গত পুরভোটে বহরমপুরে ২৬টি আসনে জিতেছিল কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল মাত্র ২টি ওয়ার্ড। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা। কংগ্রেস পেয়েছে ৬টি ওয়ার্ড। বাকি সব তৃণমূলের। বিজেপি এবং বামেরা শূন্য। শুধু বহরমপুরেই নয়, অধীরের মুর্শিদাবাদে বাকি পুরসভাগুলিও গিয়েছে তৃণমূলের দখলে। বেলডাঙা, ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, মুর্শিদাবাদ পুরসভা তৃণমূলের। এগুলির কোথাও কোথাও কংগ্রেস একটি ওয়ার্ডেও জিততে পারেনি। তুলনায় ফল ভাল ধুলিয়ানে। ২১টি ওয়ার্ডের পুরসভায় কংগ্রেসের জয় মিলেছে ৭টিতে। আর বেলডাঙা ত্রিশঙ্কু। তবে বেলডাঙাতেও কংগ্রেস কোনও আসন পায়নি। ১৪টি ওয়ার্ডের বেলডাঙায় তৃণমূল জিতেছে ৭টি ওয়ার্ড। বিজেপি ৩টি এবং ‘অন্যান্য’ ৪টি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ