কলকাতা 

Covid restriction in West Bengal: ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত দশটা পর্যন্ত খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার নতুন করে নির্দেশিকা জারি করে জানালো নবান্ন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার ফের নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এই নির্দেশিকায় বলা হয়েছে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত দশটা পর্যন্ত খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার এর আগের নির্দেশিকায় দুটি বন্ধ থাকার কথা বলা হয়েছিল।

গত ২ জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল ৩ জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশিকাই বহাল ছিল এ কয়েক দিন। কিন্তু এ বার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল সেলুন এবং বিউটি পার্লারের ক্ষেত্রে। তবে রাত ১০ দশটা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কোভিডবিধি মেনে সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখতে হবে। সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের দু’টি টিকাই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। কলকাতায় আক্রান্ত সাত হাজার ৪৮৪ জন। শুধু মহানগরীতেই নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়ছে নতুন সংক্রমণ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ