কলকাতা 

ইকো পার্কে পারিবারিক মিলন উৎসবে রকমারি প্রতিযোগিতার সঙ্গে ভিন্ন আঙ্গিকে ওয়াল ম্যাগাজিন বানালো শিশু-কিশোরেরা

শেয়ার করুন

নাফিসা ইসমাতের প্রতিবেদন : নববর্ষের চড়ুইভাতি বা পারিবারিক মিলনোৎসব বলতে সাধারণভাবে বোঝায় মজার মজার খাওয়া দাওয়া, নিখাদ আনন্দ আর খুব বেশি হলে বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক কিছু প্রতিযোগিতার আয়োজন করা। এ সবকিছুকে ছাড়িয়ে গেল রবিবার ইকো পার্ক সংলগ্ন বিশাল ফুটবল ময়দানে সমসাময়িক শিক্ষা-সংস্কৃতি আয়োজিত পারিবারিক মিলন উৎসবে। খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক নানা রকমের কর্মকাণ্ড তো ছিলই, এর সঙ্গে ছিল বিভিন্ন পরিবার থেকে শিশু-কিশোরদের তৈরি করে আনা ওয়াল ম্যাগাজিন।

কেউ নাম দিয়েছিল ‘প্রজাপতি’, আবার কেউ দিয়েছিল ‘জীবনশৈলী’। বিশাল এই সৃষ্টিরাজিতে নানা প্রজাতির প্রান ও তাদের জীবন নিয়ে শিশু-কিশোরদের ভাবনার জগত যে কতখানি ডানা মেলতে পারে তা কিন্তু দেখিয়ে দিয়েছে এদিনের প্রকাশিত ম্যাগাজিনগুলি। চমকে গিয়েছেন বাবা-মায়েরাও নিজেদের সন্তানদের এই উদ্ভাবনী শক্তি দেখে। বিভিন্ন এলাকার কিছু পরিবারকে নিয়ে ছিল এই আয়োজন।

Advertisement

পরিবারের ছোটদের কথা ভেবে বড়দের এই চিন্তাভাবনাকে অনুপ্রাণিত করতে এগিয়ে এসেছিলেন সমাজের কিছু প্রবীণ মানুষেরাও। বিশিষ্ট ব্যবসায়ী, ও সমাজকর্মী আমীর আলি জমাদার, কামাল আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আফসার আলী, বিশিষ্ট আধিকারিক আব্দুল গাফফার, নজরুল হক, আহসান আলী প্রমূখ। নানান পদের খাওয়া-দাওয়ার আয়োজন।

এর সঙ্গে ছোটদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন। অংক দৌড়, রং ভরো, ক্যুইজ, বিতর্ক প্রভৃতি। খুবই আকর্ষনীয় হয়ে ওঠে এসমস্ত প্রতিযোগিতা। মেডেল-পুরস্কার জিতে ডগমগ ছোটরা। ড্রইং এ জান্নাতুন নাঈম, মামুন আখতার, মাহরীন তৈয়েবা, তাহুরা তাসনিম।

কুইজ প্রতিযোগিতায় জুনাইদ, ইজ্জুদ্দিন।

ওয়াল ম্যাগাজিন- অন্তরা, মামুন, মাসুমা, নাফিসা।

ছোটদের সঙ্গে বড়দের এবং তাদের সঙ্গে বয়স্ক মানুষদের একসাথে করে এ ধরনের শিক্ষা-সংস্কৃতির আয়োজনে খুবই আপ্লুত উপস্থিত অভিভাবকেরা। শিক্ষক, চিকিৎসক, প্রশাসক, ব্যবসায়ী, আইনজীবী, প্রকৌশলী, গবেষক, সমাজবিজ্ঞানী সহ বিভিন্ন পেশার মানুষজন।

এক বাক্যে সকলে জানালেন বহুদিন হৃদয়ের ফ্রেমে ধরা থাকবে এদিনের ছোটদের জন্য এই আয়োজনটি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ