মৃত আহমেদ আইয়ুবের স্মৃতিতে রক্তদান শিবির কলকাতার খিদিরপুরে
সেখ আবদুল আজিম : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এর ঠিক পরের দিন ২রা জানুয়ারি ২০২২ এর খিদিরপুরের বন্দর এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম কেন্দ্রে ২৪ তম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মৃত আহমেদ আইয়ুবের স্মৃতিতে তাঁর পুত্র গোলাম আশরাফ এর নেতৃত্বে আয়োজন করা হয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম কেন্দ্রের জেনারেল সেক্রেটারি আজগর হোসেনের নেতৃত্বে পুরো রক্তদান শিবির তত্ত্বাবধান করা হয়। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।
Advertisement

এছাড়া খিদিরপুর ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রাম, ৭৬ ওয়ার্ডের কাউন্সিলর ষষ্ঠী দাস,৮০ওয়ার্ড কাউন্সিলার আনোয়ার খান, খিদিরপুর ডকের ইয়ার ৭৯ নম্বর ওয়ার্ডের ইয়ুথ প্রেসিডেন্ট আখিলেশ সিং , কাউন্সিলর সোফিয়া খান ও বিশিষ্ট গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে।

