জেলা 

অগ্নি দগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস, ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে

শেয়ার করুন

বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ভর্তি করানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।

স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টার কিছু পরে বাইরনের মুর্শিদাবাদের ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। তিনি দগ্ধ হন। প্রথমে ব্যবসায়ী তথা বিধায়ক বাইরনকে তাঁর তৈরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে

বিধায়কের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাগরদিঘি এবং ধুলিয়ান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের বাড়ির সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাইরনের জখম হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি খবর নেওয়ার চেষ্টা করছেন।

২০২৩ সালের মার্চ মাসে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন বাইরন। সে বার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে প্রথম বার বিধায়ক হন। তবে ফলপ্রকাশের কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে চলে যান। তখন বিধানসভার নথিতে বাইরন ছিলেন কংগ্রেসেরই বিধায়ক।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ