অগ্নি দগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস, ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে
বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ভর্তি করানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টার কিছু পরে বাইরনের মুর্শিদাবাদের ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। তিনি দগ্ধ হন। প্রথমে ব্যবসায়ী তথা বিধায়ক বাইরনকে তাঁর তৈরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে বিধায়কের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাগরদিঘি এবং ধুলিয়ান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের বাড়ির সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। আগুন…
আরও পড়ুন