Crime: পিংলায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ ! অভিযুক্ত তৃণমূল নেতা
বাংলার জনরব ডেস্ক : এক প্রতিবন্ধী এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পিংলা থানার কালুখারা গ্রামের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষার পর তাঁর মা কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এ নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করার পাশাপাশি মারধর করেছে। ভয় দেখানো হচ্ছে তাদের।…
আরও পড়ুন