কলকাতা 

Bowbazar: বৌবাজারের বেশ কিছু বাড়িতে ফাটল, মেট্রো এবং পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে, আতঙ্কে বাসিন্দারা

বাংলার জনরব ডেস্ক : ফের মেট্রোর কাজ চলাকালীন বৌবাজার এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয় এর ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে,বুধবার সন্ধ্যার পর থেকে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। আতঙ্কে ঘর ছেড়েছে অনেক পরিবার। ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রো আধিকারিকরা। গিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপের দাবি, অন্তত ৮-১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বুধবার মধ্যরাতে। বিভিন্ন বাড়িতে ফাটল ধরার পড়ার পরেই মেট্রোর কাজ বন্ধ করেন দিয়েছেন স্থানীয়েরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ বাহিনী ও কলকাতা পুরসভার কর্মীরা। পুলিশের…

আরও পড়ুন