JU: ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভ আন্দোলন করে চলেছে যাদবপুরের পড়ুয়ারা, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে
বাংলার জনরব ডেস্ক : ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা অবিলম্বে করতে হবে কারণ দূর থেকে আসা ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের বহু পড়ুয়ার, এই বিষয়টি বিবেচনার দাবিতে এ দিন ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে সহ-উপাচার্য স্যমন্তক দাসকে ঘেরাও করে ফেটসু। তাঁর সামনেই চলে বিক্ষোভ। ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে কোনও বিভাগীয় প্রধান না আসায় এ দিন বৈঠক হয়নি। স্যমন্তকবাবু জানান, তিনি একাই ছিলেন। তাঁকে তাঁর দফতরেও যেতে দেননি বিক্ষোভকারীরা। বেশি রাতে অবশ্য ঘেরাও উঠে যায়।যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও (জুটা) এ দিন ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে সব বিভাগীয় প্রধানকে না-যাওয়ার অনুরোধ করেছিল। তারই মধ্যে এ দিন ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত…
আরও পড়ুন