কলকাতা 

স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে ঝাঁটা হাতে বাগবাজারে গঙ্গার ঘাট পরিষ্কার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল ও তাপস রায়

রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গেলেন কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাটে। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেন। পুজো করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তার পর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন। এই কাজে একে একে হাত লাগান অগ্নিমিত্রা এবং তাপসও। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে…

আরও পড়ুন