দেশ 

Delhi Riot: হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে দিল্লির জহাঙ্গিরপুরীতে গোষ্ঠী সংঘর্ষ , আট পুলিশ কর্মী সহ আহত ৯, গ্রেফতার ১৪

বাংলার জনরব ডেস্ক : ফের দিল্লি গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে উঠলো । দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন । এছাড়া সংঘর্ষ থামাতে পুলিশকে অনেকটাই বেগ পেতে হয়েছে । আট জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির জাহাঙ্গিরপুরীতে । জানা গেছে,শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় জহাঙ্গিরপুরী। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট, পাথর ছোড়ার…

আরও পড়ুন
জেলা 

Behala Clash: বেহালা-কাণ্ডে মূল অভিযুক্ত বহিস্কৃত তৃণমূল যুবনেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় সহ সাতজনকে হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার করলো পুলিশ

বাংলার জনরব ডেস্ক : দলের হাত মাথা থেকে সরে গেছে তাই গ্রেফতার ছিল শুধু সময়ের অপেক্ষা মাত্র । আজ রবিবার সকালে হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার করা হলো বেহালায় অশান্তির মূল অভিযুক্ত বহিস্কৃত তৃণমূল যুব নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবান । পেশাদার অপরাধীদের মতো বারবার মোবাইল ফোন, সিম বদল করেও শেষরক্ষা হয়নি। হাওড়ার জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মোবাইল ফোন ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবারই তাঁদের আলিপুর পুলিশ আদালতে তুলে হেফাজতে নেবার আবেদন জানানো হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই গাড়িতে করে…

আরও পড়ুন
জেলা 

Chopra Clash : চা বাগানের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উত্তাল উত্তর দিনাজপুরের চোপড়া, আহত ৪,ঘটনাস্থলে পুলিশ পিকেট

বাংলার জনরব ডেস্ক : চা বাগানের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে  উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যাপক গোলাগুলি, বোমাবাজির অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছেন এক জন এবং গুলিবিদ্ধ হয়েছেন তিন জন। যদিও মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলি চালনা নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লা এলাকায়। মঙ্গলবার সকালে হাপতিয়াগছের বড়বিল্লা এলাকায় একটি চা বাগানের প্রায় ২০ একর জমির মালিকানা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, কিছু ক্ষণের মধ্যেই রণক্ষেত্রের…

আরও পড়ুন