বাদ ৮ সাংসদ! উত্তরপ্রদেশ রাজ্যসভা ভোটে বিজেপি-কোপে এপস্টিন ফাইলে নাম থাকা সেই হরদীপও!
এপস্টিন ফাইলে নাম থাকায় ন’মাস আগে নরেন্দ্র মোদী সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর পদত্যাগ চেয়ে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী শিবির। এ বার হরদীপের নিজের দল বিজেপি তাঁকে আসন্ন রাজ্যসভা ভোটে মনোনয়ন দিল না। উত্তরপ্রদেশে আগামী ১৬ অক্টোবরের রাজ্যসভা নির্বাচনের জন্য পদ্মশিবির যে আট প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে হরদীপ নেই। নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানোয়ারিলাল বর্মার নামও। ফলে কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে তাঁদের বিদায় আসন্ন বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে ২০২০ সালে জয়ী হরদীপ, বানোয়ারিলাল-সহ আট জন সাংসদকেই ছেঁটে ফেলেছে বিজেপি। এঁদের মধ্যে আর দুই উল্লেখযোগ্য…
আরও পড়ুন