কলকাতা 

দিলীপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

খড়গপুরের আইসির প্যান্ট ভিজিয়ে দেওয়ার হুমকি দিয়ে এবার বিপাকে দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। নির্বাচনী (West Bengal Elections 2026) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানানো হয়েছে চিঠিতে। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। পছন্দের আসন খড়গপুরের প্রার্থী হয়েই ফের চেনা ঝাঁজাল মেজাজে ধরা দিচ্ছেন বঙ্গের পদ্মশিবিরের ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন তিনি। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো,…

আরও পড়ুন
কলকাতা 

গড়িয়ার পার্লারে মহিলাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা যুবকের! তদন্তে পুলিশ

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়ায় তেতুলতলা নামক এলাকায় খুন হয়ে গেল ৫০ বছরের এক মহিলা। ওই মহিলাকে খুন করার পর যুবক নিজে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। বিবাহিত রুপবানী দাসের প্রেমিকা ছিলেন এই যুবক যিনি তাকে খুন করেছেন। এই খুনের নেপথ্যে কি কারন আছে? তাক খতিয়ে দেখছে পুলিশ! মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গড়িয়ার তেতুলতলা এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রূপবাণী দাস। বয়স প্রায় ৫০ বছর। প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে রূপটান শিল্পীর কাজ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে বাইকে…

আরও পড়ুন
কলকাতা 

‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের একটি ছ’বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যাতে পদ্মফুল চিহ্ন-সহ বিজেপির নাম লেখা সিল ব্যবহার করা হয়েছিল। মঙ্গলবার বিধানসভার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে সেই নথি নিয়েই কমিশনকে বিঁধলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ওই কাগজের প্রতিলিপি নিয়ে মমতা বলেন, ‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’’ ছ’বছর আগের ওই ঘটনাকে ‘ক্লারিক্যাল মিস্টেক’ বলে সাফাই দিয়েছে কমিশন। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘এটা ক্লারিক্যাল মিস্টেক, না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?’’ মঙ্গলবার মমতা বলার আগে সকালে এ নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

মানব পাচার প্রতিরোধ বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা

স্মৃতি বিশ্বাস, কলকাতা : মেট্রো রেল ভবনে মেট্রো রেলওয়ে, কলকাতার রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের (NCW) সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটি সক্ষমতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করা হয়। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী শুভ্রাংশু এস. মিশ্র এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেন। তাঁর বক্তব্যে শ্রী মিশ্র আশা প্রকাশ করেন যে, এই সক্ষমতা বৃদ্ধি কর্মশালাটি মানব পাচারের মতো ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। তিনি উল্লেখ করেন যে, মানব পাচার প্রতিরোধের ক্ষেত্রে দৈনন্দিন কাজের পদ্ধতি ও করণীয় সম্পর্কে স্বচ্ছতা আনতে এই কর্মশালাটি বিশেষ ভূমিকা…

আরও পড়ুন
কলকাতা 

ভোটাধিকার রক্ষার দাবিতে স্বেচ্ছায় ধর্মঘট আংশিক সফল, সকলকে আন্তরিক ধন্যবাদ

গত কাল২৩ মার্চ, বিভিন্ন গণতান্ত্রিক ও সামাজিক সংগঠনের যৌথ আহ্বানে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সুরক্ষার দাবিতে সারা বাংলা জুড়ে পালিত স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট আংশিক সফল হয়েছে। এই ধর্মঘটের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের উদ্বেগ, ক্ষোভ ও দাবিকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বহু জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, শ্রমজীবী, ছাত্র-যুব ও বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে যে ভোটাধিকার রক্ষার প্রশ্নে মানুষের মধ্যে গভীর সচেতনতা তৈরি হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই সকল সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র-যুব, সামাজিক ও রাজনৈতিক কর্মী এবং সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিককে, যাঁরা…

আরও পড়ুন
কলকাতা 

এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭ :কলকাতায় তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি 

বেটার কিচেন ম্যাগাজিনের উদ্যোগে এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭ সফলভাবে অনুষ্ঠিত হল কলকাতার গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। এবারের প্রতিযোগিতার মূল থিম ছিল ‘ফ্লেভার্স অফ ইন্ডিয়া’, যার মাধ্যমে তরুণ শেফদের ভারতীয় আঞ্চলিক রান্নার ঐতিহ্য নতুন করে আবিষ্কার ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে উৎসাহিত করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ভারতীয় খাবারের স্বকীয়তা, বৈচিত্র্য এবং পুষ্টিগুণ বজায় রেখে তাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করা। কলকাতা পর্বে বহু প্রতিভাবান তরুণ শেফ অংশগ্রহণ করে তাদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমের পরিচয় দেন। মূল কুলিনারি প্রতিযোগিতার পাশাপাশি আরও তিনটি প্রতিযোগিতা, বেটার কিচেন বেকারি চ্যাম্পিয়ন,…

আরও পড়ুন
কলকাতা 

খড়্গপুরে প্রচারে বেরিয়ে দাবাং দিলীপের পুলিশকে হুঁশিয়ারি

বাংলার জনরব ডেস্ক : খড়গপুর বিধানসভার প্রার্থী হয়েই স্বমহিমায় ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ভোটের প্রচারে বেরিয়ে কথায় কথায় পুলিশকে হুঁশিয়ারি দিলেন। বাছা বাছা শব্দে তাঁর সেই হুমকিতেই স্পষ্ট, আবারও খড়গপুরের দখল নিতে মরিয়া দিলীপ ঘোষ। সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে…

আরও পড়ুন
কলকাতা 

চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্যকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতে মামলা করেছিল। সোমবার সেই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পঞ্চোলীর বেঞ্চে। আদালত মামলায় হস্তক্ষেপ করতে চায়নি। উল্টে রাজ্য সরকারকে মামলা তুলে নিতে বলা হয়। তা না করা হলে মামলাটি সরাসরি খারিজ করে দেওয়া হবে, জানান বিচারপতি। চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করেছে বলেও মন্তব্য করে আদালত। চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন…

আরও পড়ুন
কলকাতা 

ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য একাধিক নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন

ভোটারদের ভোট দেয়ার সুবিধার জন্য নির্বাচন কমিশন একাধিক নির্দেশিকা জারি করল এবারের নির্দেশিকা বলা হয়েছে ১০০ মিটার আগেই ভোটারদের মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে। এবং ফোন হেল্প ডেক্স এ জমা দিয়ে ভোট দিতে যেতে হবে। বুথ লেভেল অফিসাররা এ কাজে সহযোগিতা করবেন। বুথের বাইরে চার ধরনের পোস্টার টাঙ্গানো থাকবে। ভোটারদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট জায়গায় চিহ্ন দেওয়া থাকবে। বুথের কাছে থাকবে ভোটার সহায়তা কেন্দ্রও। সেখানে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) থাকতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটকেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যে কোনও মোবাইল ফোন সক্রিয় রাখা যাবে না। হয় তা সুইচ…

আরও পড়ুন
কলকাতা 

আজ থেকে ভবানীপুরে প্রচারে নামছেন মমতা!

আজ রবিবার সন্ধ্যায় ভবানীপুরে কর্মী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে প্রার্থী মমতা তো বটেই, হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে সব বুথের কর্মীদেরও হাজির থাকতে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য, ভোটের আগে মমতার ভবানীপুরে করা কাজের ফিরিস্তি বুথে বুথে পৌঁছে দেওয়া। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-তে ভবানীপুর…

আরও পড়ুন