কলকাতা 

অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করা হবে : অমিত শাহ

মারধর, গণপিটুনি, হত্যা! বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন! বারবার এই অভিযোগ তুলেছে তৃণমূল। বাংলায় এসে পরিযায়ীদের উপর হিংসা নিয়ে কার্যত ‘চুপ’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বললেন, “বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাও বাংলা ভাষায় কথা বলেন। আমাদের দৃঢ় সংকল্প অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করব।” বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিজেপি। রোহিঙ্গা, বাংলাদেশিরা বাংলার জনবিন্যাস বদলে দিয়েছে বলেও অভিযোগ পদ্ম শিবিরের। কিন্তু স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বিজেপি, এমনটাই দাবি তৃণমূলের। এই আবহে বাংলাদেশি সন্দেহে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালি খাতুনদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলার বলার অপরাধে পরিযায়ীদের…

আরও পড়ুন
কলকাতা 

ভোটের মুখের ফের সক্রিয় ইডি

ভোটের মুখের ফের সক্রিয় ইডি। শনিবার সাতসকালে বালিগঞ্জে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বহুজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন প্রজেক্টের নামে জমি নিয়ে, আর্থিক দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে। শনিবার সকালে বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল অভিজাত আবাসনে হানা দিয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যুক্ত। শুধু যুক্তই নন, এই দুর্নীতিতে সার্কুলরা রোডের এই ব্যবসায়ীর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি লাভবানও হয়েছেন বলে ইডি সূত্রে খবর। ব্যবসায়ীর আর্থিক লেনদেন থেকে বিভিন্ন নথিপথ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও এই দুর্নীতিতে আর কারা কারা…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় ‘Lenscape Kerala’ : কেরালার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে অভিনব চিত্র প্রদর্শনী ভিক্টোরিয়ায়

বিশেষ প্রতিনিধি : কলকাতার মানুষের সামনে কেরালার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্য তুলে ধরতে ভিক্টোরিয়া মেমরিয়ালের দরবার হলে শুরু হল সর্বভারতীয় ফটো প্রদর্শনী ‘Lenscape Kerala’। ভারতের ১০ জন বিশিষ্ট ভ্রমণ ও মিডিয়া ফটোগ্রাফারের তোলা ১০০টি ছবির মাধ্যমে ‘গডস ওন কান্ট্রি’ কেরালার অনন্য রূপ ধরা পড়েছে এই প্রদর্শনীতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং কেরালা পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভিক্টোরিয়া মেমরিয়াল হলের সচিব ও কিউরেটর ড. সায়ন ভট্টাচার্য তিনি বলেন, কেরালার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যকে কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার এই উদ্যোগ দেশীয় পর্যটনকে উৎসাহিত করবে।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কাব‍্যিকথা সাহিত‍্য আসর

গালিব ইসলাম : কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে ‘কাব্যিকথা’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ উপলক্ষ্যে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে গেল ২২ মার্চ। প্রধান অতিথি বিশিষ্ট অনুবাদক ও রবীন্দ্র সংগীতশিল্পী মাননীয়া শিখরিণী মজুমদারের উদ্বোধন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দূরদর্শনের প্রাক্তন আধিকারিক কবি ও সাহিত্যিক দেবাঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলিত করে বলেন, “কাব্যিকথা সাহিত্য পত্রিকার সম্পাদক বেবীবালা মণ্ডল লিটিল ম‍্যাগাজিনের পরিসরে কলকাতার বুকে উত্তর ও দক্ষিণবঙ্গের অসাধারণ এক মেলবন্ধন ঘটালেন। এবং এই সময়ে দাড়িয়ে সাহিত্যে নারীদের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন। অন‍্যান‍্য বিশেষ অতিথি হিসেবে…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলেও কলকাতার বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। তবে মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলতে…

আরও পড়ুন
কলকাতা 

ফের রিটার্নিং অফিসার বদল করল নির্বাচন কমিশন

ভোটের আগে ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল। রাজ্যের ১৪ বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৯ জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। গত সোমবার তাঁদের নিয়োগ করেছিল কমিশনই। পাঁচ দিনের মাথায় ওই রিটার্নিং অফিসারদের দায়িত্ব থেকে সরানো হল। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিটার্নিং অফিসারদের ৯ টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি রিটার্নিং অফিসার বদল। ওই জেলার ৫ আসনের রিটার্নিং অফিসার বদল করল কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য, নন্দীগ্রামের রিটার্নিং অফিসার হিসেবে ২০০৯ সালের পশ্চিমবঙ্গ সিভিল…

আরও পড়ুন
কলকাতা 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা!

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’-এক জায়গায় শুক্রবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার চার জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে…

আরও পড়ুন
কলকাতা 

দেড় ঘন্টা আকাশে চক্কর কাটার পর বিমানবন্দরে অবতরণ করল মমতার বিমান!

প্রায় দেড় ঘন্টা ধরে আকাশে চক্কর কাটার পর অবশেষে কলকাতা বিমানবন্দরের অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। তিনি এই বিমানের চড়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা। ছোট প্রাইভেট জেটে  তিনি ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে তাঁর বিমানটি যাত্রা শুরু করে। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। সূত্রের খবর, একাধিক বার মুখ্যমন্ত্রীর বিমানটি অবতরণের চেষ্টা করে। মাঝে ঝড়ের দাপট সামান্য কমেছিল। তখন কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল বিমানটি। কিন্তু ফের সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বৃষ্টি আরও বেড়ে যায়। ফের বিমানটি দক্ষিণের…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান ঝড় বৃষ্টির কারণে নামতে পারছে না!

কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ঝড়বৃষ্টির কারণে বিমান নামতেই পারছে না। নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা। ছোট প্রাইভেট জেটে রয়েছেন তিনি। ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে তাঁর বিমানটি যাত্রা শুরু করে। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু এখনও তা অবতরণ করতে পারেনি। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল বিমানবন্দর সংলগ্ন এলাকায়। আপাতত তা কিছুটা কমেছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। সে ক্ষেত্রে নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরে তা পাঠিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের সমস্ত ভোটারকে বিচারাধীন তালিকায় এক আজব নির্বাচন কমিশন! মমতা বললেন বজ্জাতি

মধ্যরাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গোলমাল নিয়ে মাটিগাড়া-নকশালবাড়ির সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট থেকে সব নাম উড়ে গেল। আমিও আমার নাম টাইপ করে দেখছি আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে, হ্যাকিং হয়েছে।” কিন্তু এই ঘটনা শুধুই হ্যাকিং নাকি এর পিছনে ‘টেকনিক্যালি বজ্জাতি’ রয়েছে তা মানুষকে জানানোর দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, এসআইআর ইস্যুতেও ফের একবার উত্তরবঙ্গের সভা থেকে সুর চড়ান তিনি। শুধু তাই নয়, যাঁদের নাম বাদ পড়বে তাঁদের বিনামূল্যে আইনি লড়াইয়ে সাহায্য করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম…

আরও পড়ুন