মায়ানমারে মৃত ১০০০ ছাড়াল! ১০ ঘণ্টায় ১৪টি ‘আফটারশক’, ত্রাণসামগ্রী পাঠাল ভারত
বাংলার জনরব ডেস্ক : মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল। শনিবার সকালে সে দেশের সামরিক মায়ানমারের সরকারি সংবাদমাধ্যম জানায়, মোট মৃত্যুর সংখ্যা ১০০২। আহত হয়েছেন ২,৩৭৬ জন। নিখোঁজ ৩০ জন। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কঠিন সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। ভারত থেকে ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে শনিবার সকালেই মায়ানমারের উদ্দেশে রওনা দিয়েছে বিমান। শুক্রবার সকাল থেকে পর পর ১৫ বার কেঁপেছে ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটির মাটি। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭।…
আরও পড়ুন