আন্তর্জাতিক 

আয়ারল্যান্ডে গণপ্রহার ভারতীয় যুবককে!

বাংলার জনরব ডেস্ক :  আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে এক ভারতীয়কে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, এক দল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আইরিশ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তি বয়স আনুমানিক ৪০। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা। আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, অগ্নিদগ্ধ ২৮ জন

বাংলার জনরব ডেস্ক : ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত এক জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। অগ্নিদগ্ধদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। তার পরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না ট্রাম্প দাবি করলেও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বলছে যোগাযোগ ছিল! দাবি মার্কিন সংবাদমাধ্যমের

বাংলার জনরব ডেস্ক : মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই সংবাদপত্রের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মানহানি মামলা করলেই তো হবে না বিভিন্ন তথ্যপ্রমাণ থেকে জানা যাচ্ছে ওই যৌন অপরাধীর সঙ্গে ট্রাম্পের যোগাযোগ সুনিপুণভাবে ছিল। সেই সংক্রান্ত বেশ কিছু ‘প্রমাণ’-ও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। অতীতে দু’জনের মধ্যে ‘যোগাযোগ’ থাকার কথাও প্রকাশ্যে এসেছে। এমনকি, এপস্টিনের বিমানে চেপে ট্রাম্পের যাতায়াতের কথাও জানা গিয়েছে। আমেরিকার সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সিরিয়া ও ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর নেপথ্যে ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল এবং সিরিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে বলে তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন। সুইদা প্রদেশে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এ যুদ্ধবিরতির ঘোষণা আসে। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকে আঘাত করে, তাদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায় ইসরাইল। ইসরাইল দাবি করেছে, তারা সিরিয়ার ড্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে চায়, যারা লেবানন ও ইসরাইলে বসবাস করে। মার্কিন দূত টম ব্যারাক এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লেখেন, “আমরা ড্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ভারতীয় মুদ্রায় ৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর প্রশাসনের তরফে এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েক দিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। আমেরিকায় নতুন রাজনৈতিক দল ঘোষণার পর মাস্ক জানিয়েছিলেন, এপস্টিন ফাইল প্রকাশ্যে আনার ব্যবস্থা করাই তাঁর আমেরিকা পার্টির অন্যতম প্রধান লক্ষ্য। এ নিয়ে টানাপড়েন চলছিলই। কিন্তু সম্প্রতি মার্কিন দৈনিক এই সংক্রান্ত একটি বিশেষ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ ক্রনিক রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কী হয়েছে?

বাংলার জনরব ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুরারোগ রোগে ভুগছেন। শরীরের সমস্ত শিরা-উপশিরায় কাঁপুনি হচ্ছে কোন কাজ করতে গিয়ে হাত কাঁপছে বসে থাকলে পা ফুলে যাচ্ছে এক অদ্ভুত রোগ গ্রাস করেছে ট্রাম্পকে।অসুখ এমন জায়গায় পৌঁছেছে যে, হাসপাতালে ভর্তি করে নানা পরীক্ষানিরীক্ষাও করাতে হয় আমেরিকার প্রেসিডেন্টকে। তবে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ক্যানসার হয়নি ট্রাম্পের। বরং শিরা-উপশিরার অসুখ ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে ভুগছেন তিনি। এই রোগে শিরা ফুলে যায়। বয়সকালে এই রোগ হয় অনেকের, আবার ওজন বেশি হলেও হতে পারে। শিরার ভিতর যে ভা্ল্‌ভ বা কপাটিকা থাকে, সেগুলি অকেজো হতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত লশকরের ছায়া সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দিল ট্রাম্প প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল আমেরিকা। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দায় স্বীকার করেছিল লশকর-এ-ত্যায়বার এই ছায়া সংগঠনটি। পরে অবশ্য একটি বিবৃতি দিয়ে পহেলগাঁও হামলার সঙ্গে তারা যুক্ত নয় বলে দাবি করে সংগঠনটি। বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন, “আজ (আমেরিকার) বিদেশ দফতর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’ এবং ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’-র তালিকায় অন্তর্ভুক্ত করছে।” মার্কিন বিদেশ দফতরের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যৌন অপরাধী এপস্টিনের জন্মদিনে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প! মার্কিন দৈনিকের খবর ঘিরে শোরগোল বিশ্বজুড়ে

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। আর এই প্রতিবেদন প্রকাশের পরেই শোরগোল পড়ে গিয়েছে আমেরিকায়। ট্রাম্প অবশ্য গোটা প্রতিবেদনটাকেই ‘ভুয়ো এবং মিথ্যা’ বলে দাবি করেছেন। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুসারে, ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছাবার্তায় বলা হয়েছিল, “শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে।” প্রতিবেদনে বলা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশ সরকারের প্রতিহিংসার কোপ এবার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায়, নিন্দার ঝড় বিশ্বজুড়ে!

অর্পণ বন্দ্যোপাধ্যায় : স্বৈরাচারী ইউনুস সরকারের হাত এবার সত্যজিৎ রায়ের ময়মনসিংহে অবস্থিত পৈতৃকভিটায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে দিল্লির চাপে ইউনুস সরকার, নিন্দায় সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। এই সংবাদ অত্যন্ত দুঃখের।’ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান যাতে বাড়িটি রক্ষা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নিমিশা প্রিয়ার ফাঁসি স্থগিত ইয়েমেনে!

বাংলার জনরব ডেস্ক : এখনই ফাঁসি হচ্ছে না ইয়েমেনে বন্দি ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার! তাঁর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রেখেছেন ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। বুধবার (১৬ জুলাই) ইয়েমেনে তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কেরলের পালক্কাড়ের বাসিন্দা নিমিশা নার্সের কাজ নিয়ে ২০০৮ সালে ইয়েমেনে গিয়েছিলেন। পরে ২০১৭ সালে এক ব্যবসায়িক সঙ্গীকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন নিমিশা। তাঁর ফাঁসির নির্দেশ দেয় ইয়েমেনের আদালত। সেই থেকে তাঁর ফাঁসি আটকানোর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিমিশার পরিবারের সদস্যেরা। ভারত সরকারের সাহায্য…

আরও পড়ুন