আন্তর্জাতিক 

ট্রাম্পের তীব্র আপত্তি সত্ত্বেও জনাদেশে নিউইয়র্কের মেয়র পদে নির্বাচিত হলেন জোহরান মামদানি, প্রথম প্রতিক্রিয়া?

বাংলার জনরব ডেস্ক : নিউইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হলেন ভারতের বংশোদ্ভূত সন্তান জোহরান মামদানি। তিনি ডেমোক্রেটি ক দলের পক্ষ থেকে নিউইয়র্কে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ বার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হতেই ট্রাম্পকে নিশানা করলেন হবু মেয়র। মামদানি বললেন, “ডোনাল্ড ট্রাম্প, আপনাকে আমি চারটি শব্দ বলতে চাই— আরও জোরে চিৎকার করুন।” আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনি ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। তাঁর পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা মামদানি নিউ ইয়র্কের প্রার্থী হওয়ার পর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা, আহত ১০, গ্রেফতার ২

ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা। যাত্রীদের ভিড়ে মিশে গিয়েছিল দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় তারা। এলোপাথাড়ি কোপানো হয় যাত্রীদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী জখম হয়েছেন। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে খবর আসে ট্রেনে হামলা হয়েছে। হাটিংডনের একটি স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশের বিশাল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, দুই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২৬, আহত ১১

বাংলার জনরব ডেস্ক : মেক্সিকোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারা প্রত্যেকেই শিশু। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার বিকেলে মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের একটি জনপ্রিয় সুপারমার্কেটে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ঘটনার সময় সুপারমার্কেটের ভিতর ছিলেন বহু মানুষ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। বিস্ফোরণ জেরে হইচই পড়ে যায় এলাকাতেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো একটি ভিডিও বার্তায় প্রথম…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গুজরাটের উদ্যোগপতির বিরুদ্ধে সাড়ে চার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে আমেরিকায় মামলা

মাত্র দু’বছর আগের কথা। এক ভারতীয় উদ্যোগপতির নাম ঢুকে পড়েছিল বিশ্বের টেলিকম দুনিয়ার শ্রেষ্ঠ ১০০ নেতাদের তালিকায়! তিনি বঙ্কিম ব্রহ্মভাট। গুজরাটের এই উদ্যোগপতির বিরুদ্ধেই এবার উঠল ৫০ কোটি ডলার প্রতারণার অভিযোগ। মার্কিন সংস্থা ব্রডব্যান্ড টেলিকম ও ব্রিজভয়েসের সিইওর বিরুদ্ধে অভিযোগ, তিনি জাল ইনভয়েস তৈরি করে ঋণ পেতে তাঁর সংস্থাগুলিকে ব্যবহার করেছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজিং সংস্থা ব্ল্যাকরকের। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়ালস্ট্রিট জার্নালে’ প্রকাশিত এক যে ঋণদাতারা আগস্ট মাসেই একটি মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ, ঋণের জন্য জামানত হিসাবে অস্তিত্বহীন কর-উৎসের তালিকা পেশ করে বিভ্রান্ত করেছেন। সম্মিলিতভাবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় কর্মরত বিদেশীদের জন্য নয়া বিধি চালু করল মার্কিন প্রশাসন

ফের মার্কিন মুলুকে কর্মরত প্রবাসীদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করলো মার্কিন প্রশাসন। এর ফলে কর্মরতদের জন্য অস্বস্তি বাড়ল। এবার থেকে সে দেশে ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না! আমেরিকার স্বরাষ্ট্র দফতরের এই পদক্ষেপে সমস্যায় পড়বেন বহু বিদেশি কর্মী। বিশেষত আমেরিকান সংস্থায় কর্মরত ভারতীয়দের জন্য চিন্তা বাড়ল। আমেরিকানদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রবাসীদের জন্য নয়া নিয়ম,জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি আমেরিকার স্বরাষ্ট্র দফতর একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫ বা তার পর যে অভিবাসীরা তাঁদের কর্মসংস্থান অনুমোদিত নথি (এমপ্লয়মেন্ট অথোরাজেশন ডকুমেন্ট বা ইএডি) পুনর্নবীকরণের জন্য আবেদন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, ক্ষয়ক্ষতির কোন খবর নেই!

বাংলার জনরব ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প। কয়েক সপ্তাহ আগেই এই ভূমিকম্প হয়েছিল আবারো জোরালো কম্পন দেখা দিল রাষ্ট্রের এই দেশটিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। যদিও আশার কথা এই যে ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। শুরুতে কম্পনের জেরে সুনামির আশঙ্কা করা হয়েছে। যে আশঙ্কা খারিজ করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে। ভূতাত্ত্বিক গবেষণাকেন্দ্র ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’ (জিএফজেড) জানিয়েছে, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বান্দা এলাকার সমুদ্রতল থেকে ১৩৭ কিলোমিটার (৮৫ মাইল) গভীরে। বিশেষজ্ঞদের তরফে জানা যায়, ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” এর পাশে অবস্থিত…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

মাথায় বন্দুক ঠেকিয়ে বাণিজ্য চুক্তি করানো যাবে না আমেরিকাকে কড়া হুঁশিয়ারি পীযূষ গোয়েলের

বাংলার জনরব ডেস্ক : ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মাথায় বন্দুক রেখে চুক্তি করা যাবে না। সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনও দেশের ইচ্ছে অনুসারে নিজেদের বাণিজ্যসঙ্গী বাছবে না। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকা বহুবারই তীব্র আপত্তি জানিয়েছে। এদিন বাণিজ্যমন্ত্রী নাম না করে আমেরিকাকেই হুঁশিয়ারি দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন পীষূষ গোয়েল। বার্লিন থেকে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছি। আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু আমরা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী! মোদির ট্রাম্পের সাক্ষাৎ হচ্ছে না

বাংলার জনরব ডেস্ক : মালয়েশিয়ায় ASEAN সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। সেখানে ভারত এবং আমেরিকা দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমন্ত্রিত। তবে সাউথ ব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকবেন। তাই আসিয়ান সম্মেলনে যাবেন না। তবে ভারচুয়ালি আসিয়ানের বৈঠকগুলিতে যোগ দেবেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ছটপুজো এবং বিহারের ভোটপ্রচারে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী আসিয়ান সম্মেলনে যাবেন না। আসলে সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাছাড়া ভোটের প্রচারও রয়েছে। তাই আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে যোগ দেবেন না মোদি। বদলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থা রসনেফট এবং লুকঅয়েল-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা করেছে মার্কিন প্রশাসন। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউক্রেনে ভয়াবহ এবং অর্থহীন এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। তিনি তা বন্ধ করতে আগ্রহী নন। এর শাস্তিস্বরূপ দুই বৃহত্তম রুশ তেল সংস্থা রসনেফট এবং লুকঅয়েল-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এই দুই তেল সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। তারা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।’ প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও রাশিয়ার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের পরমাণু ঘাঁটি ভাঙার দাবিকে স্বপ্ন বলে কটাক্ষ করলেন আয়াতুল্লা আলী খামেনেই!

বাংলার জনরব ডেস্ক : চলতি বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগর্বে ঘোষণা করেছিলেন, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পরমানু ঘাঁটি। এতদিন মুখে কুলুপ আঁটলেও এবার এই ইস্যুতে মুখ খুলল ইরান। সোমবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলী খামেনেই ট্রাম্পকে তোপ দেগে তাঁর পরমাণু ঘাঁটি ভাঙার দাবিকে ‘স্বপ্ন’ বলে কটাক্ষ করলেন। পাশাপাশি আমেরিকাকে জঙ্গি তৈরির কারিগর ও যুদ্ধবাজ বলেও তোপ দাগেন তিনি। সোমবার এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে কটাক্ষ করে খামেনেই লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি ইরানের পরমাণু ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। এটা দুর্দান্ত, তবে তা শুধুমাত্র স্বপ্নে।’ পাশাপাশি আমেরিকার…

আরও পড়ুন