কলকাতা 

যোগ্য কারো চাকরি যাবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, কারও চাকরি যাবে না। মমতা বলেন, ‘‘আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক। তার পর যাদের ‘অযোগ্য’ বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি দেখব। আবার আপনাদের ডাকব। সত্যি যদি তাঁরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে। আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলব। সকলে নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যের মধ্যে গোলমাল লাগাবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন।’’…

আরও পড়ুন
প্রচ্ছদ 

নতুন শিক্ষাবর্ষ পর্যন্ত যোগ্যদের চাকরি থাক সুপ্রিম কোর্টে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চের রায়ের ‘মডিফিকেশন’ চাইল পর্ষদ। তাদের আবেদন, যত দিন না নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তত দিন, অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত ‘যোগ্য’ চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা হোক। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলির ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এর পরেই প্রশ্ন উঠেছিল, রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলি থেকে এত জনের চাকরি চলে যাওয়ায় পঠনপাঠন চলবে কী করে। এক একটি স্কুল…

আরও পড়ুন
কলকাতা 

ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের ডাক 

বিশেষ প্রতিনিধি : অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে মোদি সরকারের ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে এরাজ্যে আন্দোলনের রূপরেখা ঘোষিত হয়েছে। শনিবার এক প্রেস বিবৃতিতে ল বোর্ডের পক্ষে যে ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়নের জন্য রবিবার কলকাতায় এক বৈঠকে বসেন নব নিযুক্ত সদস্য মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে একঝাঁক মুসলিম নেতৃত্ব। রবিবার রাজ্যের প্রথম সারির বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক আন্দোলনের রূপরেখা ঘোষণা হয়। সেখানে বলা হয় আগামী ৯ এপ্রিল কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে রাজ্যের সমস্ত প্রথম সারির মুসলিম সংগঠনের নেতৃত্ব, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধি ও দলিত আদিবাসী এবং অন্যান্য…

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ডোমকলে এসডিপিআই-এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আজ মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। প্রাণী সম্পদ বিকাশ ভবন থেকে শুরু হয়ে ডোমকল বাসস্ট্যান্ড পর্যন্ত যায় মিছিল, নেতৃত্ব দেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। ডোমকল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী বলছেন ওয়াকফ বিল মুসলমানদের ভালোর জন্য আনা হয়েছে। আমরা জিজ্ঞাসা করি— ২০০২ সালে গুজরাটে ৩ হাজার মুসলমান হত্যাও কি মুসলমানদের ভালোর জন্য হয়েছিল? তিন তালাক বিল এনে হাজারো মুসলিম নারীকে মাথার ছাদহীন করে দিল, সেটাও কি ভালোর জন্য?…

আরও পড়ুন
কলকাতা জেলা 

রাম নবমীর মিছিলে পুষ্প বৃষ্টি এবং লাড্ডু বিতরণ মুসলিমদের, বিজেপি তৃণমূল হিন্দু মহাসভা সব একাকার!

বিশেষ প্রতিনিধি : হুংকার ছিল রাজ্য জুড়ে অশান্তি করার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল হবে। এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজ কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও অন্য কেউ বা অন্য কোন বিজেপি নেতা শুভেন্দুর ধার কাছ দিয়েও হাঁটেন নি, তবু একটু আতঙ্ক ছিল বাংলার মানুষের মধ্যে। রাম নবমীর পুজোকে ঘিরে কোন অশান্তি হবে না তো, আবার বাংলা দেখবে না তো কোন অনাচার অত্যাচার মিথ্যাচার। তেমন কিছু ঘটেনি। শুভেন্দুর পরিকল্পনা কাজেও লাগেনি। বরং এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজের আন্তরিকতায় আতিথিয়তায়…

আরও পড়ুন
জেলা 

বাউড়িয়ায় রামনবমী পুজোয় মাতলেন মুসলিম,খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ 

বিশেষ প্রতিনিধি : রামনবমীতে শ্রী রামের পুজো আসলে দুর্গা পুজো,ক্রিসমাস বা ঈদের মতো একটি সার্বজনীন উৎসব বলে মনে করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। আর সেই ভাবনা থেকেই হাওড়ার বাউড়িয়া পূর্ব বুড়িখালি শিব কালি মন্দির চত্বরে শুরু হল শ্রীরামের পুজো। উলুবেড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ও কাউন্সিলর ডেভিড রাওয়ের সহযোগীতায় এই রামনবমী উৎসবে উপস্থিত হন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। আচার অনুষ্ঠান মেনে শ্রী রামের পুজো থেকে পুস্পাঞ্জলি সবেতেই অংশ নেন তারা। ডেভিড রাও বলেন, শ্রীরাম হলেন রাজা। তিনি হলেন শৌর্য, বীর্য ও শক্তির প্রতিক। তাই রামের…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালীর মামুদপুরে অন্নপূর্ণা পূজায় সম্প্রীতির বাতাবরণ

শেখ সিরাজ-বসন্তের আগমনে প্রকৃতি নানা রঙে নানা সাজে সাজিয়েছে তার স্বরূপ কে।এই মন মুগ্ধকর পরিবেশে পাঁচ ই এপ্রিল শনিবার ধনিয়াখালীর মামুদপুরে শ্রী শ্রী ৺ অন্নপূর্ণা মাতার পূজা মহাসমারহে হয়ে গেল ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় এর উদ্যোগে।সেবা ধর্মে নিযুক্ত হওয়ার জন্য এয়ার ফোর্সের চাকুরি থেকে অবসর করার পর পাঁচ বছর ধরে জা৺কজমকের সাথে দরিদ্র নারায়ণ সেবা সমস্ত গ্রামবাসী সমাজসেবী বন্ধু, আত্মীয়-স্বজন ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকেন।হিন্দু মুসলমান, গরীব দুঃখী এই অন্য ভোগে উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে।শুভাশিস মুখোপাধ্যায়ের বাবা পরলোকগত শিক্ষক শক্তিকান্ত মুখোপাধ্যায় সমাজসেবা ও সম্প্রীতির প্রেরণা জুগিয়েছেন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের হুঁশিয়ারি ট্রাম্পের! শুল্ক নিয়ে চিন্তায় ভারত

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা অন্যান্য দেশের পাশাপাশি ভারতীয় পণ্যের উপরেও ১০% আমদানি শুল্ক কার্যকর করেছে। সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ২৬% শুল্ক চালু হবে ৯ এপ্রিল থেকে। ফলে আশঙ্কা চড়তে শুরু করেছে রফতানি সংস্থাগুলির। বিশেষত বৈদ্যুতিন ও গয়না ক্ষেত্রে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির জন্য মরিয়া আলোচনা চালাচ্ছেন দুই সরকারের আধিকারিকেরা। সূত্রের খবর, এত দ্রুত চুক্তি হয়ে যাবে এমন আশা কোনও পক্ষই করছে না। নজরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্র মনে করছে, অন্যান্য দেশের তুলনায় ভারত ভাল জায়গায় রয়েছে। ফলে বাণিজ্য আলোচনা থেকে ‘লাভ’…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

“আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না’’ স্লোগান তুলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমগ্র আমেরিকা জুড়ে পথে নামল সাধারণ মানুষ

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষ সরব হয়েছেন। সমগ্র আমেরিকা জুড়ে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করে সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ মিছিলে সামিল হয়েছেন।। শনিবার (স্থানীয় সময়) সকাল থেকে ভিড় উপচে পড়েছে নিউ ইয়র্ক, কলোরাডো, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, এমনকি খাস ওয়াশিংটনের রাস্তাতেও! ট্রাম্পের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করছেন মানুষ। আমেরিকার ৫০টি প্রদেশের অন্তত ১২০০টি এলাকায় শনিবার মিছিল এবং জমায়েত হয়েছে। বার্তা একটাই, ‘‘আমেরিকার কোনও রাজা নেই। আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না।’’ ট্রাম্প দ্বিতীয়…

আরও পড়ুন
দেশ 

থানার লকআপে পিটিয়ে হত্যা তিন অভিযুক্তকে, ডিএসপি সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বাংলার জনরব ডেস্ক : পুলিশি হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ন’জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তামিলনাড়ুর আদালত। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। বাকি দু’জনের বিরুদ্ধে তেমন প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁদের বেকসুর খালাস করেছে আদালত। ১৯৯৯ সালের ঘটনা। তামিলনাড়ুর তুতিকোরিনের থালামুথু নগর থানায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাস নামের এক তিন যুবকের। তাঁরা বিনয়গড় মন্দিরে একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। তাঁদের কাছে বিস্ফোরক পদার্থ রয়েছে বলে অভিযোগ তুলে পুলিশ তাঁদের গ্রেফতার করে। অভিযোগ, এর পর…

আরও পড়ুন