জেলা 

শিক্ষার মানোন্নয়নে ড: কালাম এডুকেয়ার মিশনে শিক্ষক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা : রঘুনাথগঞ্জ, ২৭শে জুলাই ২০২৫ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীরা যাতে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে তাদের সেরা রেজাল্ট করতে পরে এই বিষয় নিয়ে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লবনচোয়ার ড: কালাম এডুকেয়ার মিশনে একটা শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সভা সম্পন্ন হল। মিশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম এর আহ্বানে অনুসন্ধান সোসাইটি, বেস এডুকেশনাল হাব-এর বিশিষ্ট শিক্ষকেরা উপস্থিত হন এদিনের প্রশিক্ষণ সভায়। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষক প্রশিক্ষণ সহ মূলত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন রকমের উদ্ভাবনী মূলক ব্যবস্থাপনার আয়োজন করা হয়। খাদেমুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল, রাসনাউল আলম, ফরিদ হোসেন, পান্থ মল্লিক,…

আরও পড়ুন
কলকাতা 

UPI rules: ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে UPI – র নিয়ম!

অর্পণ বন্দ্যোপাধ্যায় : আগামী ১ আগস্ট থেকে দেশের UPI ব্যবস্থায় কার্যকর হতে চলেছে তিনটি নতুন নিয়ম। Paytm, PhonePe, Google Pay-এর মতো জনপ্রিয় UPI অ্যাপ ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ। নতুন নিয়মগুলি মূলত ব্যালেন্স চেক, অটোপে সময় এবং লেনদেনের স্ট্যাটাস সংক্রান্ত, যা নিয়মিত ব্যবহারকারীদের প্রভাবিত করতে পারে,আগামী ১ আগস্ট থেকে দেশের UPI ব্যবস্থায় কার্যকর হতে চলেছে তিনটি নতুন নিয়ম। Paytm, PhonePe, Google Pay-এর মতো জনপ্রিয় UPI অ্যাপ ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ। নতুন নিয়মগুলি মূলত ব্যালেন্স চেক, অটোপে সময় এবং লেনদেনের স্ট্যাটাস সংক্রান্ত, যা নিয়মিত ব্যবহারকারীদের প্রভাবিত করতে পারে। এই নতুন নিয়মগুলির…

আরও পড়ুন
দেশ 

নীতীশ কুমারের হাত ছাড়তে চলেছেন চিরাগ

বাংলার জনরব ডেস্ক : নীতীশ কুমার এর হাত ছাড়তে চলেছেন লোকজনশক্তি দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান।নীতীশ সরকারের তীব্র সমালোচনা করে এলজেপি প্রধানের বার্তা, ‘ভাবলে দুঃখ হয়, আমরা এই সরকারকে সমর্থন করি।’ চিরাগের বয়ান সামনে আসার পরই শোরগোল শুরু হয়েছে বিহার রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী আসন্ন নির্বাচনে এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে চিরাগের দল? ভোটের প্রাক্কালে কয়েক মাস ধরে বিহারে অপরাধ চরম আকার নিয়েছে। শুরু হয়েছে খুনের রাজনীতি। একের পর এক রাজনৈতিক নেতা খুনে প্রশ্ন উঠতে শুরু করেছে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে। বিরোধীদের অভিযোগ, শাসকদল জেডিইউ…

আরও পড়ুন
কলকাতা 

তাঁর নামে ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো শাহের কাছে ফরেনসিক তদন্তের দাবি করলেন দিলীপ, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

তাঁর নামে ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো, তাঁর নয়। সাফ জানিয়ে পুলিশের দ্বারস্থ বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনার তদন্ত চেয়ে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ব‌্যাপক চক্রান্তও দেখছেন প্রাক্তন সাংসদ। বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশে অভিযোগই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিলীপ বলেছেন, ‘‘এটা আমার ভিডিও নয়। আমি নই। আমি বলছি এটা ফরেনসিকে পাঠান। কারা নোংরামি করছে আমার সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার। আমি শেষ দেখে ছাড়ব।’’ দিলীপ এদিন বলেন, বদনাম করতেই এই ‘ফেক’ ভিডিও করা হয়েছে। পুরোটা তদন্ত হওয়া নিয়ে…

আরও পড়ুন
দেশ 

বেসরকারি হাসপাতালে বকেয়া ১.২১ লক্ষ কোটি! প্রশ্নের মুখে আয়ুষ্মান ভারত প্রকল্প

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। ঘটা করে গোটা দেশের সব নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রচারও করেছেন তিনি নিজেই। অথচ সেই প্রকল্পেই চরম অব্যবস্থা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে বিভিন্ন বেসরকারি হাসপাতালে বকেয়ার পরিমাণ ১.২১ লক্ষ কোটি টাকা! অন্তত চিকিৎসক সংগঠন আইএমএর তেমনটাই দাবি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, গোটা দেশে এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পে ১.২১ লক্ষ কোটি টাকার বকেয়া মেটায়নি কেন্দ্র। অথচ এই বকেয়া মেটানোর কথা ছিল চিকিৎসা হওয়ার ১৫ দিনের মধ্যে। বাস্তব বলছে, মোটে ৫ শতাংশ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে চিকিৎসার খরচ পাওয়া যাচ্ছে। বাকি টাকা পেতে…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭, আহত ২৮

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর আহত হয়েছে ২৮ জনের বেশি। বিজেপি শাসিত এই রাজ্যে ধর্ম স্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হিন্দুত্বের অন্যতম দাবিদার বিজেপির রাজ্যেই ধর্মস্থানে পদ পিষ্ট মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। জানা গেছে হরিদ্বারের মন্দিরের সিঁড়িতে ওঠার সময় ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়ায়। তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। শ্রাবণ মাসে সচরাচর হরিদ্বারের মন্দিরগুলিতে অন্য সময়ের তুলনায় বেশি ভিড় হয়। কানওয়ার যাত্রীদের ভিড় সামাল দেওয়া…

আরও পড়ুন
জেলা 

মোবাইল চুরি করে নার্সের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল! বর্ধমানে গ্রেফতার অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : বেসরকারি হাসপাতালের এক নার্সের মোবাইল চুরি করে তারই স্নানের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল! মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্নেহাশিস রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ। জানা গিয়েছে, বর্ধমান উল্লাস উপনগরী এলাকায় থাকা একটি বেসরকারি হাসপাতালের নার্স ওই তরুণী। গত ১৪ জুন হস্টেল থেকেই পুরুলিয়ার বোরো থানা এলাকায় বাসিন্দা ওই নার্সের স্মার্ট ফোনটি চুরি যায়। বর্ধমান থানায় সে বিষয়ে ডায়েরিও করেন। ওই নার্স পুলিশে অভিযোগে জানিয়েছেন, পরদিন সকালে ইনস্টাগ্রামে তাঁকে উল্টোপাল্টা মেসেজ পাঠানো হয়। একই সঙ্গে ব্ল্যাকমেল করা হয়। ১৬ জুন তাঁর ইনস্টাগ্রাম আইডি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিজেপি শাসিত রাজ্যে ভারতীয় বাঙালিদের হেনস্তা! উদ্বিগ্ন মার্কিন মানবাধিকার সংস্থা

বাংলার জনরব ডেস্ক : বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। তাদের এক রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার তাদের সেই রিপোর্টের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের বক্তব্য উঠে এসেছে সেই রিপোর্টে। তাঁর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

মমতার হুংকারে হরিয়ানায় আটক ভারতীয় বাংলাভাষীদের ছেড়ে দিল বিজেপি সরকার

বাংলার জনরব ডেস্ক : বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে ৩০ জন বাঙালি কে আটকে রাখার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন এবং তিনি নাকি বাংলাদেশিদের স্বার্থে কথা বলছেন নিজের ভোটের স্বার্থে কথা বলছেন রোহিঙ্গাদের স্বার্থে কথা বলছেন বলে অভিযোগ করেছিলেন। এরপরই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সেখানে তিনি বলেন আন্তর্জাতিক মহলেও ভাষা সন্ত্রাস দেশে যে চলছে তা নিয়ে তীব্র নিন্দা করা হয়েছে। বাংলাভাষী শ্রমিকদের উপর এমন ‘অত্যাচার’…

আরও পড়ুন
কলকাতা দেশ 

অন্ধ্রপ্রদেশে বাংলার ছাত্রীমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের! পড়ুয়াদের আত্মহত্যা রুখতে ১৫ দফা গাইডলাইন

পশ্চিমবঙ্গের এক ছাত্রীর অন্ধ্রপ্রদেশে রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। এই ধরনের ঘটনাগুলি কমাতে দেশের সর্বত্র স্কুল, কলেজ, হস্টেল, কোচিং সেন্টার-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ দফা গাইডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন আদালত মানসিক স্বাস্থ্যের উন্নতির দিকেও জোর দিতে বলেছে। আদালতের পর্যবেক্ষণ, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মানসিক সুস্বাস্থ্যের অধিকার। দু’বছর আগে অন্ধ্রপ্রদেশে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় পশ্চিমবঙ্গের এক…

আরও পড়ুন