কলকাতা 

পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা বেআইনিভাবে নিয়োগের জন্য চাপ দিতেন দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের

এসএসসি প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুক্রবার থেকে শুরু হল বিচার প্রক্রিয়া। এই মামলায় আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ এসএসসির একাধিক কর্তাব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। এদিন সাক্ষ্যগ্রহণের শুরুতেই চাঞ্চল্যকর দাবি করেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা বেআইনিভাবে নিয়োগের জন্য চাপ দিতেন! তবে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ‘ক্লিনচিট’ দিয়েছেন চিত্তরঞ্জনবাবু। শুক্রবার এই মামলায় প্রথমবার সিবিআইয়ের বিশেষ আদালতে সাক্ষী হিসেবে হাজির করানো হয় চিত্তরঞ্জন মণ্ডলকে। তিনি সাক্ষ্য দিতে গিয়ে পার্থ, মুকুলদের কাঠগড়ায় তোলেন। তাঁর সাক্ষ্য অনুযায়ী, মুকুল রায়, পার্থ চট্টোপাধ‍্যায়রা তাঁর…

আরও পড়ুন
দেশ 

উমর খালিদদের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর

২০২০ সালের দিল্লির হিংসার ঘটনায় উমর খালিদ, শারজিল ইমাম, শিফা উর রেহমান, মিরান হায়দার-সহ একাধিক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের আর্জি খারিজ করেছে। জানা গিয়েছে, ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে বৃহত্তর ষড়যন্ত্র হিসাবে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়। শুক্রবার বিচারপতি জাস্টিস অরবিন্দ কুমার জানান, এই জামিনের বিষয়টি আদালত আগামী সোমবার শোনা হবে। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ-সহ অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লির ডিভিশন বেঞ্চের বিচারপতি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় ভারতীয় প্রযুক্তিকর্মীকে গুলি করে মারল পুলিশ!

মার্কিন মুলুকে ফের আক্রমণের শিকার ভারতীয়! জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ৩০ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অভিযোগ, নিজের রুমমেটকে ছুরি মেরে খুন করেছেন ওই ভারতীয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মৃত ভারতীয়ের পরিবার। তাঁরা মার্কিন পুলিশের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন। নিহত ভারতীয়ের নাম মহম্মদ নিজামুদ্দিন। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর তাঁকে সান্তা ক্লারার বাড়িতে ছুরি হাতে দেখা যায়। সেই সময় তিনি নিজের রুমমেটকে দেওয়ালে চেপে ধরেছিলেন। ৯১১-এ জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে যান অফিসাররা, এমনটাই জানা গিয়েছে পুলিশ…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় ফিলিস্তিনের সমর্থনে বিশাল প্রতিবাদ – গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরাইলি পরিকল্পনার নিন্দা, সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

কলকাতা: আজ কলকাতায় গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ এবং ইসরাইলের নৃশংস আগ্রাসনের নিন্দা জানিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল ও কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করেন যে গাজায় ইসরাইলের সামরিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা অবরুদ্ধ এ অঞ্চলে ইতোমধ্যেই চলতে থাকা মানবিক বিপর্যয়কে আরও তীব্র করবে। হাজারো মানুষ ধর্ম, মতাদর্শ ও সামাজিক পটভূমি অতিক্রম করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিবাদে যোগ দেন। অসংখ্য নাগরিক, শিক্ষার্থী, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট সিভিল সোসাইটির কর্মীরা এই প্রতিবাদে অংশ নেন। প্রায় সব ধর্মীয়, সাংস্কৃতিক…

আরও পড়ুন
কলকাতা 

‘গণতন্ত্রের হত্যাকারী’দের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার! এক সপ্তাহের মধ্যে সিআইডির তদন্তের সঙ্গে সহযোগিতা না করলে রাস্তায় নামার হুঁশিয়ারি রাহুলের

‘গণতন্ত্রের হত্যাকারী’দের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। বৃহস্পতিবার ‘ভোটচুরি’ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শাসকপক্ষকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা, ‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন। সেই মতো এদিন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন রাহুল। এর মধ্যে রয়েছে কর্নাটকের একটি কেন্দ্রে ৬০০০ ‘ভোটচুরি’! এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে নিজের মতো করে প্রমাণও তুলে ধরেন কংগ্রেস সাংসদ। এদিন রাহুল জানান, শুধু কর্নাটকই নয়, মহারাষ্ট্র, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও নির্দিষ্ট ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, মূলত কংগ্রেস যে বুথগুলিতে শক্তিশালী, সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম…

আরও পড়ুন
কলকাতা 

এবার অডিও ভিসুয়াল মাধ্যমে বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ দেবে স্কটিশ চার্চ কলেজ

বিশেষ প্রতিনিধি : বাংলা ভাষার ব্যবহার বাড়াতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উদ্যোগ নিচ্ছেন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের ভাষার অধিকার রক্ষায় সচেষ্ট হচ্ছেন, ঠিক সেই সময়েই বিদেশিদের বাংলা ভাষা শেখানোর মহতী উদ্যোগ নিল কলকাতার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় অনলাইনে শুরু হল নতুন কোর্স “এসো বাংলা শিখি”। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। শুধু কয়েকটি শব্দ বা বাক্য শেখানো নয়, বরং ধাপে ধাপে বিদেশিদের বাংলা ভাষায় সাবলীল করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। কোর্সটি সাজানো হয়েছে তিনটি স্তরে: প্রাইমারি, ইন্টারমিডিয়েট…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হাসিনার জাতীয় পরিচয় পত্র লক করে দিল বাংলাদেশ সরকার!

বদলের বাংলাদেশে এবার ‘বদলা’র নয়া অধ্যায়। এবার কেড়ে নেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার। দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিবকন্যা। এমনকী তাঁর পরিবারের কারও আর ভোটাধিকার রইল না। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে দেওয়া হয়েছে। ফলে তিনি দিল্লিতে বসে আর ভোট দিতে পারবেন না। ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে এই মুহূর্তে দিল্লির আশ্রয়ে রয়েছেন মুজিবকন্যা হাসিনা (PM Sheikh Hasina)। তাঁর পরিবার ও দল আওয়ামি লিগের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীও আশ্রয় নিয়েছেন দেশের…

আরও পড়ুন
জেলা 

জেলে ভালো আচরণ, ১৪ বছর পর মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮৪০, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে ৮৪০জন বন্দি। তারা প্রত্যেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। সংশোধনাগারে ভালো আচরণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখার পর আইন অনুযায়ী, তাদের মুক্তি দিয়েছে রাজ্য সরকার। আরও ৪৫জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দিদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে, তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা।’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৪ বছর বা তারও বেশি সময় বন্দি থাকার পর মুক্তির জন্য আবেদন করতে পারে। আদালত অনেক দিক বিবেচনা…

আরও পড়ুন
দেশ 

বেকার যুবকদের মাসে এক হাজার ভাতা দেবেন নীতিশ, নির্বাচনের আগে বড় ঘোষণা

বাংলার জনরব ডেস্ক : দান ছত্রে রাজনীতিতে কোন কালই বিশ্বাস করতেন না নীতিশ কুমার। আর ভোটে জিততে এখন তাতেই ভরসা রাখতে হচ্ছে। ভোটের মাত্র মাস দুয়েক আগে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার থেকে বিহারের ২০-২৫ বছর বয়সি সব বেকার যুবক-যুবতী মাসিক ১ হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে। বিহারে বিধানসভা ভোটের (Bihar Elections) মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ (Nitish Kumar)। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলি ট্যাঙ্ক ঢুকে পড়ল গাজ়া শহরে। ফিলিস্তিন শূন্য করার উদ্যোগ

গাজ়া শহর দখলের লক্ষ্যে আক্রমণ আরও বৃদ্ধি করল ইসরাইল। এ বার স্থলপথে গাজ়ার অন্যতম প্রধান জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়ল ইসরাইলি সেনার কয়েক ডজন ট্যাঙ্ক। বুধবার ছিল গাজ়ায় স্থলপথে ইসরাইলের আক্রমণের দ্বিতীয় দিন। সংবাদমাধ্যম বিবিসি-র একটি প্রতিবেদন সূত্রে খবর, ইতিমধ্যে গাজ়া শহর দখলের লক্ষ্যে পুরোদমে অভিযান শুরু করে দিয়েছে ইসরাইল। সেনার ট্যাঙ্ক, বুলডোজ়ার এবং সাঁজোয়া গাড়িগুলি উত্তর গাজ়ার শেখ রাদওয়ানে ঢুকে পড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, শেখ রাদওয়ান জেলার বিভিন্ন এলাকায় চলাফেরা করছে ইসরাইল ট্যাঙ্ক এবং বুলডোজ়ারগুলি। পিছনে মুহুর্মুহু শোনা যাচ্ছে বোমা-গুলির শব্দ। কখনও গোলাবর্ষণ করে, কখনও…

আরও পড়ুন