প্রচ্ছদ 

বর্তমান প্রজন্মের মন জিততে গেলে নির্দেশ নয়, তাদের সঙ্গে আলোচনা জরুরি : মোহন ভাগবত

শেয়ার করুন

আজকের তরুণ প্রজন্ম বিভ্রান্ত বা দিশাহীন নয়। ওদের বুঝতে গেলে নির্দেশ না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয় মিটিয়ে ফেলা উচিত। ছাত্র আন্দোলনে যখন দেশ ফুটছে, সেই আবহে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিটের প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লি যন্তর মন্তর থেকে দেশের নানা প্রান্তে ছাত্র আন্দোলন ছড়িয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন মোদী সরকারকে তরুণ প্রজন্ম কাঠাগড়ায় তুলছে, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক (আরএসএস) প্রধান বার্তা দিলেন আজকের তরুণ প্রজন্মকে বোঝার চেষ্টা করতে হবে। এই নতুন প্রজন্ম প্রশ্ন করতে জানে। ধমকে বা নির্দেশ দিয়ে নয়, স্নেহ দিয়ে ওদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ‘বিশ্ব মঙ্গল্য সভা’ নামে একটি অনুষ্ঠানে গিয়ে এই বার্তাই দিয়েছেন ভাগবত।

আগের প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের একটা বিস্তর ফারাক তৈরি হচ্ছে। ফলে অনেক সমস্যা তৈরি হচ্ছে বলেও মনে করেন ভাগবত। তিনি বলেন, ‘‘আজকের প্রজন্ম প্রশ্ন করতে জানে। তাই অভিভাবক এবং বয়োজ্যেষ্ঠদের উচিত তাঁদের সঙ্গে নিরন্তর আলোচনা চালানো। ওদের মনকে বোঝার চেষ্টা করা।’’ একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যেই পারস্পরিক কথোপকথনের পরিসর কমে আসছে। সঙ্ঘপ্রধানের কথায়, ‘‘নতুন প্রজন্ম প্রশ্ন করে। যুক্তি দিয়ে সেই প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি ওদের স্নেহ করতে হবে। ওদের সঙ্গে সময় কাটাতে হবে। ওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।’’

তাঁর মতে নতুন প্রজন্মের মন জিততে গেলে নির্দেশ নয়, তাদের সঙ্গে আলোচনা জরুরি। নতুন প্রজন্মকে নিয়ে এ সব কথা বললেও যন্তর মন্তরে ছাত্র আন্দোলন নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে এমন একটা সময়ে তিনি তরুণ প্রজন্মের হয়ে কথা বললেন, ফলে তাঁর এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও সিজেপি-র আন্দোলন নিয়ে সঙ্ঘপ্রধান একটি মন্তব্যও করেননি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ