কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের প্রাঙ্গণে স্বচ্ছ আ্যপ সূচনা
স্মৃতি সামন্ত,কলকাতা : কলকাতা পৌরসভায় বর্ণময় উদ্বোধনীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। প্রথম দফায় ১০ টি পুরসভা নিয়ে সংশ্লিষ্ট আ্যফ তৈরি হলে ও এদিন থেকেই কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড ওই আ্যপের আওতা ভুক্ত হল। পরবর্তীতে হাওড়া ও বিধাননগর কর্পোরেশনকে যুক্ত করে নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। উল্লেখ্য, পুর ও নগরোন্নয়ন দফতরের তরফেও ইতিমধ্যে ওই নতুন আ্যপ চালু করা হল।
এর সুবিধা মিলবে নাগরিকদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পল এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে, পরিবেশ বান্ধব ও সবুজায়নের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে দফতরটি। এই সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হয়েছে।

