শব্দসাম্পান পত্রিকার কবি প্রণাম
নিজস্ব সংবাদদাতা : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৬ শে বৈশাখ সোনারপুর আই আই এম সির ‘অগ্নিবীণা’ সভাঘরে শব্দসাম্পান পত্রিকা ও প্রকাশনীর আয়োজনে “কথায় গানে নৃত্যে কবিতায়”- শিরোনামে এক বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন কবি লোপামুদ্রা কুন্ডু,তুষার আচার্য, কবি-শিক্ষিকা সুরাইয়া সুলতানা, লেখিকা সামিনা খাতুন, মাধব চ্যাটার্জী, আঞ্জুম মোনালিসা, সম্পাদক ও কবি সরদার আলিম, বিশিষ্ট গবেষক ড. সাইফুল্লাহ সরদার, গালিব ইসলাম প্রমূখ। সংগীত, নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, নৃত্য গীতির মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানটি বৈচিত্র্যময় হয়ে ওঠে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মালা কর্মকার এবং উত্তরা মৈত্র প্রদীপ প্রজ্বলন করেন।
ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার এন্ড চাইল্ড এর গার্লস হোস্টেলের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় একটি সমবেত উদ্বোধনী সংগীত, অংশগ্রহণ করে রুপা, লিজা অনুপমা অনুসূয়া সাইদা এবং অন্যান্যরা।


পঁচিশে বৈশাখের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের পর শুরু হয় সংগীত ও নৃত্য গীতি। আবৃত্তি শিল্পী শিব শংকর ঘোষের আবৃত্তি ও লিজা অনুপমা ও সাইবার আবৃত্তি সকলের মন ছুঁয়ে যায়।
ময়ূরাক্ষী সরদার এবং দেবলীনার সংগীত পরিবেশনা ও শিক্ষিকা উত্তরা মৈত্র , প্রেরণা, বিদিশা, জুঁই লিজা, সাইদা, রুপা ও রাইয়ের নৃত্যগীতি পরিবেশনায় অনুষ্ঠানটি বৈচিত্র্যময় হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক সরদার আলিম।

