মালদার সাঈদ মিয়া ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলার জনরব ডেস্ক : প্রতিবছরের মতো এ বছরও মালদা জেলার গাজোল থানার রাজারামচক গ্রামের ট্রাস্ট ফর কমিউনিটি ডেভেলপমেন্টের পরিচালনায় সাঈদ মিয়া ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কলকাতার অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় দুই দিনের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে অভিনব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল ২৫ ও ২৬ শে ডিসেম্বর।
২৫ ও ২৬ শে ডিসেম্বর এই দুই দিনের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের অভিনব কর্মশালায় উপস্থিত ছিলেন অনুসন্ধান সোসাইটির সদস্য শিক্ষক নায়ীমুল হক, ড. কমল কৃষ্ণ দাস,সেখ আহসান আলী ও বিজ্ঞানী অধ্যাপক ড. নুরুজ্জামান সাহেব। উক্ত কর্মশালায় সাঈদ মিয়া ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত থাকার পাশাপাশি স্থানীয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যেমন মুড়িয়া কুন্ডু এম মেমোরিয়াল স্কুল, বি আর প্রাইমারি স্কুল, বেগম আসমা আইডিয়াল একাডেমি, কদমতুলি খোদ মালঞ্চ আদর্শ শিশু মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা অংশগ্রহণ করেন।
শিক্ষাদানের মানোন্নয়ন, পঠন পাঠন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। অভিভাবকরা নিজ সন্তানের উন্নতির লক্ষ্যে ও উন্নত ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে এই আলোচনা চক্রের সক্রিয় অংশগ্রহণ করেন। এই দিন সাঈদ মিয়া institute এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এল কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে মোহাম্মদ মনিরুজ্জামান স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।
২৭শে ডিসেম্বর আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৮ ডিসেম্বর সাংস্কৃতিক প্রতিযোগিতা গজল আবৃত্তি কেরাত ইসলামী সংগীত নাটকের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রীমতি বাসন্তী বর্মন, কলকাতার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন এর প্রাক্তন টিচার ইনচার্জ এবং আল আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওহাব, জনাব মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, জনাব মনসুর আলী মোল্লা, জনাব নাসির উদ্দিন সরদার, জনাব আশরাফুল বিশ্বাস, শ্রী মিঠুন আগারওয়াল এবং উত্তম কুমার রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষিকা মনিরা বেগম

