কলকাতা 

‘দাগি অযোগ্য’ প্রার্থীদের কোনও জায়গা নেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ হাইকোর্টের!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের কোনও জায়গা নেই নতুন নিয়োগপ্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)সাফ নির্দেশ—এসএসসি-র (SSC New Notification) নতুন বিজ্ঞপ্তি মেনে চলবে নিয়োগ, তবে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে বা যাঁদের নাম চাকরি বাতিল হওয়া তালিকায় রয়েছে, তাঁদের আবেদন বাতিল করতে হবে। অর্থাৎ সুপ্রিমকোর্টের (Supreme court) নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার এসএসসি-র ৩০ মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে এক মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায়ে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। সেই নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে যেতে হবে।’’

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ