আন্তর্জাতিক 

Agitation At America : লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে ট্রাম্পের বাহিনী, প্রেসিডেন্ট এর বিরুদ্ধে মামলার হুমকি গভর্নরের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিক্ষোভ থামাতে সেনাবাহিনী নামিয়ে ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ তো থামলোই না উপরন্ত পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন। কিন্তু ট্রাম্পের এই বাহিনীর সঙ্গে রীতিমতো সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা, পাল্টা রবার বুলেট থেকে শুরু করে কাঁদানো গ্যাস বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে বলে অভিযোগ।

এদিকে,লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গাভিন নিউসাম। রবিবার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের জন্যই এই পরিস্থিতি বলে মার্কিন প্রেসিডেন্টকে তোপ দাগেন নিউসাম।

Advertisement

অন্যদিকে,লস অ্যাঞ্জেলেসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। রবিবার নিউ জার্সিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলেন, “আমার ছোট একটি বক্তব্য রয়েছে। তা হল, ওরা থুতু ছিটিয়েছ, আমরা মেরেছি।” একই সঙ্গে বিক্ষোভকারীদের সমালোচনা করে তিনি বলেন, “মানুষের দিকে থুতু ছিটিয়েছে। আপনারা জানেন যে, এটা ওদের নতুন কায়দা।” তার পরেই হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, “কেউ আমাদের পুলিশ আধিকারিক, সেনার দিকে থুতু ছেটাবে, এটা মেনে নেওয়া হবে না। যদি এটা হয়, তা হলে কঠোর ভাবে তা দমন করা হবে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ