৫ কোটি টাকা না দিলে খুন করা হবে সলমানকে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হুমকি ফোন
বাংলার জনরব ডেস্ক : এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন অভিনেতা সলমন খান। সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নামে হোয়াটস্অ্যাপে এই হুমকি বার্তা এসেছে।
পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, লরেন্স বিশ্নোইয়ের ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তা হলে আমাদের মন্দিরে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করা উচিত তাঁর। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দুটির কোনওটাই যদি না করেন, তা হলে তা হলে সলমনকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।
এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিশ্নোই, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর ট্র্যাফিক পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকিবার্তা এসেছিল। সেই সময়ে ২ কোটি টাকা দাবি করা হয়েছিল।

