কলকাতা 

‘‘উর্দিতে যে অশোকস্তম্ভ রয়েছে, তার সম্মানরক্ষা করেননি এসডিপিও। দাসের মতো কাজ করেছে পুলিশ’’ : কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দীঘা মেচেদা বাইপাসে বাতিস্তম্ভ লাগানোর দুর্নীতি মামলায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ডাটা কৃষ্ণেন্দু অধিকারী কে নোটিশ পাঠিয়েছিল কাঁথি থানার পুলিশ। সেই নোটিশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র খুব প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তাঁর পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে পুলিশ দাসের মতো কাজ করছে।

কাঁথি পুরসভার গ্রিন সিটি মিশনে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে রাজ্য পুলিশ। মেচাদা-দিঘা বাইপাসে বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি সংক্রান্ত মামলায় সাক্ষী হিসাবে নোটিস পাঠানো হয় কাঁথির সাংসদ শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীকে। একই মামলায় শিশিরের আর এক ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকেও নোটিস দেয় পুলিশ। এ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণেন্দু।

Advertisement

আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানিতে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট মামলায় পুলিশ ঠিক কাজ করেনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এগরার এসডিপিওকে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন। তিনি মন্তব্য করেন, ‘‘উর্দিতে যে অশোকস্তম্ভ রয়েছে, তার সম্মানরক্ষা করেননি এসডিপিও। দাসের মতো কাজ করেছে পুলিশ।’’ এখানেই শেষ নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া সংশ্লিষ্ট মামলায় কৃষ্ণেন্দুকে আর কোনও নোটিস পাঠাতে পারবে না পুলিশ। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যদি পুলিশ কোনও পদক্ষেপ করে, তার বিরুদ্ধে আমি পদক্ষেপ করব।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ