কলকাতা দেশ 

বাংলার সাধারণ মানুষের দাবি সম্বলিত চিঠি কাঁধে নিয়ে দিল্লির রাজপথে হেঁটে কৃষিভবনে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে কি হলো জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলার মানুষের দাবি নিজের কাঁধে নিয়ে দিল্লির রাজপথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গন্তব্য কৃষি ভবন। ভারতীয় রাজনীতিতে এক বিরল ঘটনা বলা যেতে পারে। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লির রাজপথে তৃণমূল কংগ্রেস মিছিল করছে আর মানুষের দাবি সম্বলিত চিঠি ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষি ভবনে প্রবেশ করলেন। সাংসদ বিধায়ক ও জনপ্রতিনিধি নিয়ে। কৃষি ভবনের পৌছানোর পর তৃণমূলের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানানো হল, বাংলার মানুষের অধিকার ছিনিয়ে আনতে বদ্ধপরিকর তারা।

‘কেন্দ্রীয় বঞ্চনা’-র অভিযোগ তুলে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাতের কথা তৃণমূলের প্রতিনিধি দলের।

Advertisement

তৃণমূলের তরফে এক্সে লেখা হল, ‘‘বাংলার মানুষেরা নিজেদের দাবি জানিয়ে যে চিঠি লিখেছেন, তা নিয়ে আমাদের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে পৌঁছেছেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দাবি এই হলের মাধ্যমে প্রতিধ্বনিত হয়ে বাংলার মানুষের অধিকার ছিনিয়ে আনবে।’’

যদিও রাজ্যের শাসকদলের সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফেসবুক লাইভ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সন্ধ্যা ৬টা থেকে তাঁদের কৃষি ভবনের বাইরের ঘরে বসিয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত যদিও তৃণমূলের তরফে জানানো হয়, দেড় ঘণ্টা বসিয়ে রেখে কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারছেন না। তৃণমূলের প্রতিনিধিদল বদ্ধপরিকর। তারা জানিয়েছে, দেখা না করে যাবে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ