জেলা 

বীরশিবপুরে সোসাইটি ফর ব্রাইট ফিউচার-এর রক্তদান শিবির

শেয়ার করুন

এম. এ. মনু, উলুবেড়িয়া: গত বুধবার বীরশিবপুরে ‘দ্য প্রগ্রেস’ শিক্ষা প্রতিষ্ঠানে ‘সোসাইটি ফর ব্রাইট ফিউচার’-এর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে এদিন বিকেল পাঁচটা থেকে রক্ত দানে আগ্রহী রক্তদাতারা রক্ত সংকটের মোকাবেলায় এগিয়ে এলেন। এঁদের মধ্যে চারজন মহিলা সহ ৩০ জন ব্যক্তি রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে রক্ত-সংগ্রহ প্রক্রিয়ার দায়িত্বে ছিল ‘সেন্ট্রাল কোঠারী মেডিকেল ব্লাড ব্যাংক’।

এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ‘অভয়চরণ হাই স্কুলের ‘ সহশিক্ষক আব্দুল মান্নান সাহেব, ধাপ প্রগেশ শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আনারুল হক, সাহিত্যিক আব্দুর রাজ্জাক সাহেব, জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলা সভাপতি নূর আহমেদ মোল্লা, শামসের আলী খান, শরিফুল হক প্রমুখেরা।

সোসাইটি ফর ব্রাইট ফিউচারের হাওড়া জেলা কনভেনর শাহনওয়াজ খান সাহেব জানালেন, “আমরা প্রতিবছর বিভিন্ন সময়ে রক্তদান শিবির আয়োজন করে থাকি। বর্তমান সময়ে প্রচন্ড গরমের ফলে রক্ত সংকট দেখা দেওয়ায় ব্লাড ব্যাংক থেকে আমাদের খবর পাঠানো হয়। সেই কারণে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে আমরা তড়িঘড়ি রক্তদান শিবিরের আয়োজন করি। এখন প্রচন্ড গরম থাকা সত্ত্বেও চারজন মহিলা সহ ৩০ জন রক্তদাতা রক্তদানে এগিয়ে আসেন।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ