মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিখোঁজ আনিসুল শেখের পরিবারের পাশে ওয়েলফেয়ার পার্টি
বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকের মহালদারপাড়া সীমান্তবর্তী এলাকার আনিকুল শেখ নামে বছর ৫৪ এক ব্যক্তি বিগত ৭ই ডিসেম্বর থেকে নিখোঁজ। পরিবারের দাবী বিএসএফের নির্মম অত্যাচারে নিখোঁজ আনিকুল শেখ। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েলফেয়ার পার্টির এক প্রতিনিধি দল।

এদিনের প্রতিনিধি দলে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সম্পাদক মহঃ আশাদুল্লাহ, ব্লক সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সহ-সভাপতি ডাঃমজিবুর রহমান, ব্লক সম্পাদক মুরশালিম সেখ সহ অন্যান্য নেতৃত্ব।
প্রতিনিধি দল পরিবারের পাশে থেকে আইনি সহযোগিতার আশ্বাস দেন।

